Sundarbans: ছাগলের টোপের কাছেও যায়নি, গর্জন করে এলাকায় ঘুরছে সুন্দরবনের বাঘ
বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামের মানুষদের৷ রাত জেগে কাটাচ্ছেন সুন্দরবনের পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রামের মানুষজন। সোমবার বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায় গ্রামে। তারপরই আতঙ্ক ছড়ায়। খাঁচাও পাতা হয়েছে।
চরম আতঙ্কে কাটাচ্ছেন মানুষজন। মঙ্গলবার সকালেও নদীর ধার ও আশেপাশের এলাকায় বাঘের টাটকা পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে। গ্রামের আশেপাশের এলাকায় রয়্যাল বেঙ্গল টাইগার ঘাপটি মেরে আছে। এমনই মনে করছেন বনকর্মীরা।

এই বাঘটি গত ২৪ ঘণ্টা ধরে বনকর্মীদের কার্যত ঘোল খাইয়ে ছাড়ছে। কারণ, সোমবার রাতেই ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়। একটি নয়, দুটি খাঁচা গ্রামের দুটিকে পাতা হয়েছে তাকে ধরার জন্য। কিন্তু ছাগলের টোপের ধারেকাছেও সে যায়নি। খাঁচার আশেপাশে বাঘ এসেছিল। কিন্তু সে খাঁচার কাছে অবধি যায়নি। এমনই মনে করছেন বনকর্মীরা।
সোমবার থেকেই গ্রামে রয়েছেন বনকর্মীরা। গ্রামের ধারে নাইলনের মোটা জাল লাগানোর কাজও চলছে। বাঘের পথ আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু বাঘের সন্ধান পাওয়া যাচ্ছে না। সোমবার রাতে বাঘের গর্জন শোনা গিয়েছে। আজ মঙ্গলবার সকালেও বাঘের ডাক শোনা গিয়েছে। বাঘ যে খুব একটা দূরে নেই৷ তারও আন্দাজ করা যাচ্ছে। কিন্তু তাকে দেখা যাচ্ছে না।
গ্রামবাসীদের অনেকেই মশাল জ্বালিয়ে রাতে পাহারা দিয়েছেন। গ্রামের পাশেই ঠাকুরান নদী। সেই নদী পেরিয়েই কি ওপাড়ের জঙ্গল থেকে এই বাঘ এসে হাজির? এছাড়াও পাশেরই রয়েছে ধনচির জঙ্গল। সেখান থেকেও কি এই বাঘ এল? সেই প্রশ্ন উঠেছে। গত তিন দিন ধরে বাঘের পায়ের ছাও নদীর চর, চাষের জমি, গ্রামের মধ্যে দেখা গিয়েছে। ফলে সাধারণ মানুষ চরম আতঙ্কে।
মাছ, কাঁকড়া ধরার জন্য কেউ আর নদীর পাড়ে আসছেন না। জমির চাষের কাজও গত দুদিন ধরে বন্ধ। নদীর পাড়ে ছাগলের টোপ দেওয়া হল। কিন্তু কেন দক্ষিণরায় তাতে আগ্রহ দেখালো না? সেই প্রশ্নও উঠেছে।
ইতিমধ্যেই সোমবার থেকে দক্ষ বনকর্মীরা গ্রামে রয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার এফিএফও অনুরাগ চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও ধনচি, রায়দিঘি, রামগঙ্গা এলাকার রেঞ্জ অফিসাররাও সেখানে রয়েছেন। বছর শেষে দক্ষিণরায়ের আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের।
বাঘ কোথায় দিনের বেলা থাকছে? সেই জায়গা চিহ্নিত করার চেষ্টা করছে বন দফতর। দ্রোণ ওড়ানোর ভাবনাও রয়েছে। কিন্তু ঘন জঙ্গল থাকার জন্য দ্রোণের মাধ্যমে কতটা লক্ষ্য করা যাবে? সেই প্রশ্নও থাকছে।












Click it and Unblock the Notifications