Sandeshkhali: 'যাঁরা আইন ভেঙেছে তাঁরা সকলেই গ্রেফতার হবে', কী ইঙ্গিত দিলেন DG? সন্দেশখালির বাঘ কি তবে জালে?
সাত সকালে ফের নদী পথে বেরিয়ে পড়লেন রাজ্য পুলিশের ডিজি। লঞ্চে ওঠার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছেন, যাঁরা আইন ভেঙেছেন তাঁরা সকলেই গ্রেফতার হবেন। রাজ্য পুলিশের ডিজির এই মন্তব্যের পরেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে।
গতকাল বিকেলে হঠাৎ করে সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজির উপস্থিতি রীতিমতো চমকে দিয়েছিল সকলকে। সন্ধে থেকে রাত পর্যন্ত নদীপথে সন্দেশখালি এবং সংলগ্ন সব দ্বীপ চক্কর দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব সিনহা। পিডব্লুডির বাংলোয় রাত কাটিয়েছেন তিনি। তার আগে গ্রামে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন তিনি। সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গেও কথা বলেছেন।

মর্নিংওয়াক সেরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৈঠক করেন এডিজি সাউথবেঙ্গলের সঙ্গে। তারপরে তিনি বেরিয়ে যান সন্দেশখালিতে। লঞ্চে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেছেন, এখানে তিনি এসেছিলেন গ্রামবাসীদের আস্থা ফেরানোর জন্য। কারোর কোনও অভিযোগ থাকলে যেন তাঁরা পুলিশকে জানান। আইন যেন তাঁরা হাতে তুলে না নেন। এই বার্তা দিতেই তিনি এসেছিলেন সন্দেশখালিতে।
তবে এই বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন ডিজি। তিনি বলেছেন যাঁরা যাঁরা আইন ভেঙেছে তারা গ্রেফতার হবেই। ডিজির এই মন্তব্যের পরেই শাহজাহান শেখের গ্রেফতারির জল্পনা পারদ চড়েছিল। তাহলে এবার সন্দেশখালির বাঘ ধরা পড়বে পুলিশের জালে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। ৪৮ দিন পার হয়ে গিয়েছে এখনও অধরা সন্দেশখালির বাঘ। আদালত পর্যন্ত এই নিয়ে প্রশ্ন তুলেছে।
কোথায় রয়েছেন শাহজাহান শেখ। এখনও কেন পুলিশ তাকে গ্রেফতার করল না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গতকাল রাতে যেভাবে সন্দেশখালিতে নদীপথে লঞ্চে সফর করেছেন ডিজি রাজীব সিনহা তাতে শাহজাহান শেখের গ্রেফতারির জল্পনা পারদ চড়েছে। ইডির উপর হামলার ঘটনার পর থেকেই পলাতক শাহজাহান শেখ। সন্দেশখালির গ্রামবাসীরা বারবার দাবি করেছেন গ্রামেই কলার তুলে ঘুরে বেড়াচ্ছে শাহজাহান শেখ। পুলিশ সব জেনেও কোনও কাজ করছে না।
শাহজাহান শেখের দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দাররা একটা সময়ে বুক ফুলিয়ে দাবি করেছিলেন শাহজাহান শেখ সন্দেশখালির বাঘ। তাঁর দেখা সহজে পাওয়া যায় না। যখন তিনি মনে করবেন তিনি প্রকাশ্যে আসবেন। তারপরের ঘটনা সকলের জানা। সন্দেশখালির চেহারা গত কয়েক দিনে বদলে গিয়েছে। গ্রেফতার হয়েছেন শাহজাহান শেখের দুই সাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দাররা।
তারপরেই রাজীব কুমারের হঠাৎ সন্দেশখালিতে উপস্থিতি চমকে দিয়েছে সকলকে। প্রসঙ্গত উল্লেখ্য দেড়মাস আগে রাজীব কুমার দাবি করেছিলেন তিনি যাঁরা আইন ভেঙেছেন তাঁরা গ্রেফতার হবেন। সন্দেশখালি ছাড়ার আগেও সেই বার্তাই দিয়ে গেলেন রাজীব সিনহা। গতকাল যেভাবে তিনি সন্দেশখালিতে চষে বেরিয়েছেন তা নজিরবিহীন। লঞ্চে করে দ্বীপগুলি ঘুরে দেখে। টোটোয় করে সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরে বেড়ান তিনি। তারপরেই জল্পনা তৈরি হয়েছিল যে গতকাল রাতেই হয়তো গ্রেফতার হবেন শাহজাহান শেখ।












Click it and Unblock the Notifications