Sandeshkhali: কার গ্রিন সিগনালের অপেক্ষায় আটকে শাহজাহানের গ্রেফতারি? সন্দেশখালি থেকে ফিরেই কেন নবান্নে DG
সন্দেশখালি থেকে ফিরেই সোজা নবান্নে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তাহলে কি মমতার নির্দেশেই তিনি সন্দেশখালি গিয়েছিলেন। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ডিজি সন্দেশখালিতে পা রাখতেই শাহজাহান শেখের গ্রেফতারি নিয়েও পারদ চড়ছে। কবে গ্রেফতার করা হবে শাহজাহান শেখকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
৪৯ হয়ে গেল এখনও অধরা শাহজাহান শেখ। বিজেপি দাবি করেছে পুলিশের কাছেই রয়েছে শাহজাহান শেখ। বিশেষ একজনের গ্রিন সিগনাল পেলেই তাঁকে গ্রেফতার দেখানো হবে। তবে রাজ্য পুিলশের ডিজি সন্দেশখালি ছাড়ার আগে শাহজাহান শেখকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যাঁরা আইন হাতে নিয়েছে তাঁদের সকলকে গ্রেফতার করা হবে।

সন্দেশখালিতে গতকাল রাতে লঞ্চে করে একাধিক দ্বীপের অবস্থান পর্যবেক্ষণ করেছেন ডিজি রাজীব কুমার। তারপরে রাতেই সন্দেশখালির একাধিক গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ডিজি। গ্রামবাসীদের কাছে তিনি আর্জি জানিয়েছেন কোনও অভিযোগ থাকলে যেন জানানো হয় পুলিশকে। নিজেরা যেন হাতে আইন তুলে না নেন। সন্দেশখালিতে শাহজাহান শেখের বিরুদ্ধে মাঠ দখলের অভিযোগ উঠেছিল। রাতেই ডিজির উপস্থিতিতে সেই মাঠের জরিপ করা হয়। সকালে সেই মাঠের তালা ভেঙে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে। মাঠের পাঁচিল থেকে মুছে ফেলা হয়েছে শাহজাহান শেখের নাম।
সন্দেশখালিতে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গেও কথা বলেছেন ডিজি। সেই সঙ্গে এডিজি সাউথ বেঙ্গলের সঙ্গেও সকালে বৈঠক করেন তিনি। তারপরেই তিনি সন্দেশখালি ছা়ড়েন। সন্দেশখালি ছাড়ার আগে ডিজির মুখে ছিল শাহজাহান শেখের নাম। তিনি বলেছেন যাঁরা আইন ভেঙেছেন তাঁদের সকলকে গ্রেফতার করা হবে। গ্রামবাসীরা যেন আইন হাতে তুলে না নেন। হঠাৎ করে সন্দেশখালিতে ডিজির উপস্থিতি জল্পনা বাড়িয়েছে। মনে করা হচ্ছে এবার শাহজাহান শেখের গ্রেফতারি হয়তো সময়ের অপেক্ষা।
কিন্তু ৪৯ দিন ধরে অধরা মূল অভিযুক্ত। পুলিশ কেন গ্রেফতার করছে না শাহজাহান শেখকে। কেন দ্বীপগুলি পরিদর্শন করলেন শাহজাহান শেখ। ইডির উপর হামলার পর দাবি করা হয়েছিল বাংলাদেশে পালিয়ে গিয়েছেন সন্দেশখালির বাঘ। কিন্তু তারপরে গ্রামবাসীরা দাবি করেন তিনি সন্দেশখালিতেই রয়েছেন। শাহজাহানের অনুগামীরা প্রকাশ্যে দাবি করেছিলেন সন্দেশখালির বাঘ সন্দেশখালিতেই রয়েছে। সময় হলেই তিনি বেরিয়ে আসবেন ।
এদিকে সন্দেশখালি থেকে সোজা নবান্নে পৌঁছে গিয়েছে রাজ্যপুলিশের ডিজি রাজীব কুমার। তাহলে কি পুলিশমন্ত্রীর নির্দেশেই তিনি সন্দেশখালিতে গিয়েছিলেন। শাহজাহান শেখ কোথায় আছেন সেটা কি কারোর গ্রিন সিগনালের অপেক্ষায় রয়েছে। এই ধরনের জল্পনা শুরু হয়েছে। এদিকে ডিজি সন্দেশখালি ছাড়ার পরেই কমব্যাট ফোর্স পৌঁছে গিয়েছে সেখানে। উত্তেজনা চরমে উঠেছে সন্দেশখালিতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications