বিধ্বংসী ঝড় ইসলামপুরে, প্রাণভয়ে খাটের নীচে লুকালো মানুষজন
ভোর রাতে বিধ্বংসী ঝড় আর তার ফলে ইসলামপুরের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত বহু গাছ উপরে পড়েছে গাছের আল ভেঙে রাস্তা আটকে গিয়েছে ঘরের ছাদের টিম উড়ে চলে গিয়েছে ঘরের সময় বহু বাড়ি ঘরের দেওয়াল ভেঙেছে এমন ছবি শনিবার সকালে ধরা পড়েছে
মাদ্রাসাতে গাছ ভেঙে পড়েছে। বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ইলেকট্রিকের পোল পড়ে গিয়েছে একাধিক জায়গায়। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ নেই। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে বিধ্বংসী এই ঝড়ে? বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব দেখা দিয়েছে। চাষের জমিও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে বারোঘরিয়া এলাকায় মৃত্যু হল ৮৫ বছরের এক বৃদ্ধার। মৃত ওই বৃদ্ধার নাম খাগরীশ্বরী সিংহ। পরিবার সূত্রে জানা গিয়েছে ঝড়ে ঘরে উপর আম গাছ ভেঙে পড়ে। সেই গাছ চাপা পড়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
বর্তমানে ভুট্টা, শশা ,ঢেঁড়স, সহ একাধিক চাষের জমি প্রায় নষ্ট হয়ে গিয়েছে। জানাচ্ছেন কৃষকেরা। ফলে মাথায় হাত তাদের। প্রবল বেগে ঝড় হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকে। বেশ কিছু মানুষ ঝড়ের রাতে কম বেশি জখম হয়েছেন বলে খবর।
সাধারণ বাসিন্দারা বলেন, ভোর রাতে প্রবল ঝড় ওঠে ওই এলাকায়। ঝড়ের দাপটে একের পর এক গাছ ভাঙতে থাকে। টিনের চাল উড়ে যায়। প্রাণ ভয়ে সাধারণ মানুষ বাড়ির বাইরে পর্যন্ত যেতে পারেননি। এই পরিস্থিতিতে অনেকেই খাটের নীচে পরিবার সমেত আশ্রয় নেন। দীর্ঘ সময় তারা সেভাবেই থাকেন। এখনও চোখে মুখে আতঙ্ক তাদের।
পরিস্থিতি খতিয়ে দেখতে ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও দীপান্বিতা বর্মণ ঘুরছেন এলাকায়। তিনি বলেন, পন্ডিত পোতা ১, পন্ডিত পোতা ২ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন গ্রামে ঘুরে জেলাতে রিপোর্ট পাঠানো হচ্ছে। বিভিন্ন দফতর কাজে নেমেছে।
বিপর্যয় মোকাবিলা দফতর উদ্ধারকাজ চালাচ্ছে।












Click it and Unblock the Notifications