দেদারে কাটা হচ্ছে সুন্দরীগাছ, সন্দেশখালির পর শাহজাহান শেখের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে দাউদপুর
সন্দেশখালির ঘটনার রেশ ফিকে হওয়ার আগেই ফের শাহজাহান শেখের বিরুদ্ধে বিক্ষোভ। এবার ঘটনাস্থল দাউদপুর। শুধু সন্দেশখালি নয় আশ পাশের একাধিক এলাকায় দাপিয়ে বেড়াতেন সন্দেসখালির বাঘ শাহজাহান শেখ। দাউদপুরের গ্রামবাসীরা এবার তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন এলাকায় বিঘের পর বিঘে জমি জখল করে নিয়েছেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কৃষি জমি দখল করে খাল তৈরি করা হয়েছে। দেদারে কেটে নেওয়া হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবনের ভারসম্য রক্ষায় সুন্দরী গাছ কাটায় নিষেধাজ্ঞা রয়েছে। সেসব উড়িয়ে দিয়ে একেবারে দেদারে নিজেক বেআইনি কাজের সাম্রাজ্য তৈরি করে ফেলেছিলেন তিনি।

দাউদপুর, গাববেড়িয়া,সুখদুনিয়ার বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছেন শাহজাহান শেখ এবং তার দলবল। তারা কৃষি জমি দখল করে খাল তৈরি করেছে। এর আগে সন্দেশখালির গ্রামবাসীরাও অভিযোগ করেছিলেন কৃষিজমিতে নোনা জল ঢুকিয়ে সেই জমি দখল নিত শাহজাহান এবং তার দলবল। জমি দখল করে ভেড়ি তৈরি করত সে। গ্রামবাসীরা প্রতিবাদ করতে গেলেই জুটত মার।
জমি খুইয়ে অনেকেই বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গিয়েছেন গ্রামের অনেকে। এখানে আবার নাম উঠে আসছে শাহজাহান শেখের আরও দুই অনুগামীর। তারা উত্তম সর্দার বা শিবু হাজরা নন। এই এলকায় দাপিয়ে বেড়াচ্ছে শাহজাহান শেখের দুই অনুগামী দেবব্রত ভুঁইয়া এবং সঞ্জীব রায়। । তাঁরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ। এদিকে এখনও অধরা শাহজাহান শেখ।
সন্দেশখালিতে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারির পরেও আতঙ্কে রয়েছেন তাঁরা। শাহজাহান শেখ কবে গ্রেফতার হবেন সেই দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। যদিও দাউদপুরে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উল্টে তাঁদের দাবি লোকসভা ভোটের আগে বিরোধীরা চক্রান্ত করে এই সব অভিযোগ করছে।
এদিকে আবার সন্দেশখালিতে আজ গ্রামের বাড়ি বাড়ি ঘুরে জমি জমা দখলের অভিযোগ নিয়ে খোঁজ নিচ্ছেন বিডিও। গতকাল থেকে সন্দেশখালিতে অভিযোগ গ্রহণের শিবির খোলা হয়েছিল। কিন্তু সন্দেশখালির কেউ সেখানে গিয়ে অভিযোগ জানায়নি। শেষে গ্রামবাসীদের বাড়ি গিয়ে অভিযোগ সংগ্রহ অভিযান করছে বিডিও।












Click it and Unblock the Notifications