উথাল-পাথাল সাগর, ডুবল কপিল মুনির আশ্রম, ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভাসছে ফ্রেজারগঞ্জ, সন্দেশখালি
উথাল-পাথাল সাগর, ডুবল কপিল মুনির আশ্রম, ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভাসছে ফ্রেজারগঞ্জ, সন্দেশখালি
নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়েছে ইয়াস। দূরত্বের কারণে ইয়াসের গ্রাস থেকে রক্ষা পেয়েছে বাংলার উপকূলবর্তী একাধিক জেলা। কিন্তু প্রবল বর্ষণ আর পূর্ণিমার ভরা কোটালে ফুঁসছে সাগর। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, সন্দেশখালি বিপর্যস্ত। সাগরের জল ঢুকে প্রায় ডুবে গিয়েছে কপিল মুনির আশ্রম। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সাগরদ্বীপে।

বিধ্বংসী ল্যান্ডফল ইয়াসের
নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল করেছে ইয়াস। দিঘা, মন্দারমনি প্রায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। উত্তাল সমুদ্রের ঢেউ য়ে প্লাবিত পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। উড়ে গিয়েছে প্রচুর কাঁচা বাড়ির ছাদ। গাছ পড়ে গিয়েছে। অসংখ্য গ্রামে জল ঢুকে পড়েছে। ৪০ থেকে ৯০ কিলোমিটার বেগে বয়ে গিয়েছে ঝড়। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গের উপকূলবর্তী এলাকা গুলিতে।

ভেসে গিয়েছে ফ্রেজারগঞ্জ, সন্দেশখালি
সাগর উত্তাল। বাধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে সাগরের জল। ফ্রেজারগঞ্জ, সন্দেশখালি ভাসছে। বাড়ি ঘর ছেড়ে পালাতে দেখা গিয়েছে মানুষকে। সাগরের উত্তাল ঢেউ বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। ভরা কোটালের জলে সমুদ্রের নোনা জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। দিঘা, শঙ্করপুর, নামখানা, সুন্দরবন উপকূলের বেশ কিছু এলাকা ভেসে গিয়েছে। চেনা যাচ্ছে না দিঘা শহরকে। মন্দারমণির অবস্থাও ভয়ঙ্কর। জলে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।

ডুবে গিয়েছে কপিলমুনির আশ্রম
কপিল মুনির আশ্রম ভেসে গিয়েছে। সাগরের জল ঢুকে প্রায় বুক সমান জলে ভাসছে কপিলমুনির আশ্রম।ভরা কোটালে জলে কপিল মুনির আশ্রমের ভেতরে ঢুকে গিয়েছে জোয়াড়ের জল। মন্দিরের ভেতরেও জল ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে সাহরদ্বীপ, কাকদ্বীপ, গোসাবা, ক্যানিং সহ বিস্তীর্ণ এলাকায়।

বিপুল ক্ষতি
ইয়াসের তাণ্ডবে পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙে গেছে। ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত। এরই মধ্যে আবার কলকাতা ও সংলগ্ন এলাকায় টর্নেডোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। খুব প্রয়োজন না হলে মানুষকে বাড়ি েথকে বেরোতে বারণ করেছে। ফের ভরা কোটালের ভয় রয়েছে একাধিক জায়গায়। তাই আজকের রাতটাও বড় পরীক্ষার বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications