Cyclone Remal: দামাল রেমালের আতঙ্কে সন্দেশখালি, ভোটের আগে তছনচ হওয়ার আশঙ্কা

সুন্দরবনের উপকূলে রেমালের রক্তচক্ষু। কানায় কানায় ভরে গিয়েছে নদীবাঁধ। আর একটু সময় পরেই গ্রামে জল ঢুকতে শুরু করবে। সপ্তম দফায় ভোট সুন্দরবন সন্দেশখালিতে। তার আগে রেমালের রক্তচক্ষু ভয় ধরাচ্ছে বাসিন্দাদের। ঘর বাড়ি বাঁচবে তো ভোট ভুলে এখন এই আতঙ্কে প্রহর গুণছেন বাসিন্দারা।

আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার ভোট। গোটা দেশেই শেষ দফার ভোট। কিন্তু তারপ আগে এই বিপর্যয় ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সপ্তম দফায় একাধিক হেভিওয়েট কেন্দ্র রয়েছে। কলকাতার পাশাপাশি সন্দেশখালিতেও ভোট হবে ১ জুন। হাতে মাত্র ৬টা দিন সময়। তারমধ্যে রেমালের তাণ্ডব চলবে তিনদিন ধরে।

Cyclone Remal

সন্দেশখালি এবারের ভোটে হাইভোল্টেজ কেন্দ্র। সেকারণে ভোট এখানে এবার বড় ইস্যু। মোদী থেকে মমতা সকলের নজর রয়েছে সন্দেশখালিতে। সেই সন্দেশখালি এখন বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ভোট না দুর্যোগ কোনটা আগে তাই নিয়ে দোটানায় রাজনৈতিক দলগুলি। সন্দেশখালির প্রার্থীরাও এই নিয়ে বেশ দুশ্চিন্তাতেই রয়েছেন।

ভোট তো পরে ঘরটুকু বাঁচাতে পারবেন তো সন্দেশখালির রেখা পাত্র, মাম্পি মণ্ডল, গঙ্গাধর কয়ালরা সেই চিন্তাতেই এখন ঘুম উড়েছে। সমুদ্রের জল বাড়তে শুরু করায় নদীর জলস্তরও বেড়ে গিয়েছে প্রায় ২ ফুট। ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁধের কানায় কানায় জল। আর কয়েক ঘণ্টা গেলেই বাঁধ উপচে জল ঢুকবে গ্রামের ভেতরে। মাটির বাড়ি , দরমার বেড়ার বাড়ি বাঁচবে কীভাবে। যদিও প্রশাসনের পক্ষ থেকে ফ্লাড সেন্টারগুলি খুলে দেওয়া হয়েছে। স্কুল গুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই খাবার মজুত রাখা হয়েছে।

ভোটের থেকেও এখন বড় সংকট শিয়রে দাঁড়িয়ে সন্দেশখালির। যদি বিপর্যয় ভয়াবহ আকার নেয় তাহলে সেই আয়লার স্মৃতি ফিরে আসবে সন্দেশখালিতে। অসংখ্য গ্রামবাসী আবার ভিঁটেমাটি হারা হবেন। তার পরে ভোট কীভাবে পরিচালনা করবে প্রশাসন এই নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ শুধু সন্দেশখালি নয় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে গোটা সুন্দরবন। কীভাবে ভোট হবে তাহলে সেখানে এই নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।

রবিবার রাত ১১টা থেকে ল্যান্ডফল করতে শুরু করবে ঘূর্ণিঝড় রেমাল। কলকাতা সহ ৬ জেলায় প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘর্ণিঝড় প্রবল শক্তি বাড়িয়ে ল্যান্ডফল করবে সাগরদ্বীপ-খেপুপাড়ার মাঝে মুংলায়। ল্যান্ডফলের সময় রেমালের শক্তি থাকবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। সুন্দরবনে ১২০ কিলোমিটার বেগে বইবে ঝড়। কলকাতায় ৯০ কিলোমিটার বেগে বইবে ঝড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+