Sandeshkhali: ফের সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি, এবার কে বললেন একথা?
ফের সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারির আর্জি। এবার আর্জি জানাতে চলেছ জাতীয় মহিলা কমিশন। সোমবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালি পৌঁছে গিয়েছিলেন। সেখানে পৌঁছেই তিনি আঁচ করতে পারেন গ্রামের মহিলাদের আতঙ্ক গ্রাস করেছে।
তাঁরা সাহস করে অভিযোগ জানাতে পারছেন না। প্রায় দিনভর সন্দেশখালির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন তিনি। সেখানে পা রেখেই শাহজাহান শেখের গ্রেফতারির দাবি করেছেন রেখা শর্মা। তিনি বলেছেন এখানকার মহিলাদের কাছ থেকে যাবতীয় অভিযোগ শুনে সেই রিপোর্ট তিনি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে জমা দেবেন।

সন্দেশখালির যা পরিস্থিতি তাতে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বলে দাবি তুলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। সন্দেশখালিতে পুলিশ প্রশাসন মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। গ্রামবাসীরা পুলিশের উপরে আস্থা হারিয়েছেন। রিপোর্টে তিনি সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারির কথা উল্লেখ করবেন বলে জানিয়েছেন।
এর আগে সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলেছিল তপশিলি জাতি উন্নয়ন কমিটি। তাঁরা সন্দেশখালি ঘুরে গিয়ে সেখানকার মহিলাদের যাবতীয় অভিযোগ শুনে রিপোর্ট তৈরি করে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টে সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারির আর্জি জানিয়েছিলেন তাঁরা। সন্দেশখালিতে আইনেরক কোনও শাসন নেই বলেই রিপোর্টে উল্লেখ করেছিলেন তাঁরা।












Click it and Unblock the Notifications