Sandeshkhali: ফেরিঘাট নিয়ে বিরাট দুর্নীতি চলছে, ন্যাজাট থেকে বিস্ফোরক অভিযোগ বাম নেত্রী মীনাক্ষীর
সন্দেশখালিতে কিছুতেই যেতে দেওয়া হল না মীনাক্ষীদের। ন্যাজাটে ফেরিঘাট বন্ধ করে রাখা হয়েছে। সন্দেশখালিতে যেতে না পেরে ন্যাজাটে মিছিল করেন মীনাক্ষীরা। তাঁরা অভিযোগ করেছেন সন্দেশখালিতে যাতে কেউ যেতে না পারে সেকারমে ফেরিঘাট বন্ধ করে দিয়েছে।
মীনাক্ষী মুখোপাধ্যায় অভিযোগ করেছেন ন্যাজাটের এই ফেরিগাট গুলিতে বিরাট দুর্নীতি করছে। আগে ব্যক্তিগত মালিকানায় তৃণমূলের নেতারা চালাচ্ছিল এই ফেরিঘাটগুলি। গতকাল থেকে সরকারিভাবে কয়েকজনকে বসানো হয়েছে। নেতাদের হাতে ফেরিগাটগুলি তুলে দিয়ে লুঠ করা হচ্ছিল গ্রামবাসীদের। এমনই অভিযোগ করেছেন মীনাক্ষী।

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে জািনয়ে পুলিশ মীনাক্ষীর নেতৃত্বে আসা বাম নেতা কর্মীদের আটকে দেয় ন্যাজাটে। সেকানে ফেরিঘাটগুলো বন্ধ করে রাখা হয়েছে যাতে সন্দেশখালিকে কেউ যেতে না পারে সেকারণে। এই নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের। বাধা পেয়ে ন্যাজাটেই মিছিল করেন তাঁরা। দীর্ঘ তর্কাতর্কি এবং বচসার পরেও মীনাক্ষীদের যেতে দেওয়া হয়নি সেখানে।
মীনাক্ষী অভিযোগ করেছেন নবান্নের মদতেই এখানে তৃণমূল নেতাদের বাড়বাড়ন্ত। তাদের চুরি করার ছাড়পত্র তুলে দিয়েছে নবান্ন। সেকারণে এখানকার ফেরিগাটগুলো দখল নিয়ে রেখেছিল তৃণমূলের নেতারা। দেদারে লুঠ করা হয়েছে সন্দেশখালির বাসিন্দাদের। সেখানকার জমি চুরি করা হয়েছে বিএলআরওদের হাত করে। দেদারে কাজ লুঠ করা হয়েছে। মহিলাদের উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে।
এদিকে বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভে সোচ্চার হয়েছেন বামেরা। সেখানে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করে রাখা হয়েছে। পলাতক তৃণমূল কংগ্রেস নেতা এবং শাহজাহান শেখের ডানহাত শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে নাকি তাঁকে আটক করা হয়েছে। যদিও তাঁকে আটক করার সঠিক কোনও কাগজ এখনও দেখাতে পারেনি পুলিশ। প্রতিবাদে বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ দেখাচ্ছেন বাম নেতা এবং কর্মীরা।
বাঁশদ্রোণীতে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ। বাম নেতারা অভিযোগ করেছেন কোনও রকম কাগজ ছাড়াই পুলিশ নিরাপদ সর্দারকে ডেকে এনে থানায় বসিয়ে রেখেছে। তাঁকে গ্রেফাতার না আটক করা হচ্ছে তার কোনও কাগজ দেখাতে পারছে না পুলিশ। শিবু হাজরা শাহজাহান সেখদের গ্রেফতার না করে নিরাপদ সর্দারকে কীভাবে আটকে রাকা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাঁশদ্রোণী থানার সামনে বাড়ছে বামেদের বিক্ষোভের উত্তাপ। সিপিএমেরপ সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমও সাংবাদিক বৈঠক করে নিরাপদ সর্দারকে আটক করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নিরাপদ সর্দারকে না ছাড়া পর্যন্ত বিক্ষোভ তারা জারি রাখবেন বলে জানিয়েছেন সিপিএম নেতারা। এদিকে জেলায় জেলায় বিক্ষোভ অভিযান চালাচ্ছে বিজেপি। কলকাতা শহর থেকে শুরু করে একাধিক জেলায় থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা।












Click it and Unblock the Notifications