সিপিএমে যোগদানের হিড়িক শাসনে, তৃণমূলে ভাঙন বাড়ছে পঞ্চায়েত নির্বাচনের মুখে
সিপিএম আবার প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে বাংলায়! আবারও সিপিএমের দিকে ঢলছে মানুষ! তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিএমে যোগদানের হিড়িক পড়েছে বহু জেলাতেই। এর আগে বীরভূম ও জলপাইগুড়ি দেখা গিয়েছিল সিপিএমে যোগ দিতে। এবার উতত্র ২৪ পরগনার শাসনে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানের হিড়িক পড়েছে।
২০১১ সালের আগে এই শাসন ছিল সিপিএমের শক্তি ঘাঁটি। সেখানে পরিবর্তনের সরকার আসার পর সিপিএম ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছিল। এই ১২ বছরে সিপিএমের কোনো চিহ্ন ছিল না। আবার সেখানে ঘুরে দাঁড়াচ্ছে সিপিএম। আবার সিপিএমের লাল ঝান্ডা তুলে নিচ্ছে মানুষজন।

সম্প্রতি লাল শিবিরে যোগদান করেছেন তৃণমূলের ৪০০ জন নেতা-কর্মী। পঞ্চায়েত ভোটের আগে বারাসত ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে বাঙ ধরিয়ে তারা সিপিএমে যোগদান করেছেন। এই এলাকা গত ১২ বছর ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল, সেখানে ভাঙন রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ।
যদিও এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূল কংগ্রেস মনে করছে, সিপিএম যে সংখ্যা দাবি করছে, তা সঠিক নয়। আর তৃণমূলে দুর্নীতির দায়ে বহিষ্কৃত যাঁরা তাঁরাই এখন অন্য দলে আশ্রয় নিচ্ছে। আর তাঁদের সঙ্গে যাচ্ছেন কিছু সাঙ্গপাঙ্গরা। এই দলবদলে তৃণমূলের কোনো ক্ষতি হবে না।
এদিকে বারাসত দু-নম্বর ব্লকের শাসন ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। সেখানে আবার সিপিএমের সুদিন ফিরছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বামপ্রন্চের আমলে এই শাসন ছিল সন্ত্রস্ত। ২০১১ সালে তৃণমূল ক্ষমতা দখলের পর সিপিএম এই এলাকায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।
সেখানেই তৃণমূল ভেঙে সিপিএম শক্তিশালী হচ্ছে। মাটি, জমি ও ভেড়ি দখলেকর লড়াইয়ে কোণঠাস হয়ে পড়া নেতারাই ফের সিপিএমে ফিরে যাচ্ছেন। এখনও এই এলাকায় সিপিএমের বহু কার্যালয় তালাবন্ধ। কোনো কোনো কার্যালয় ঈবার বেদখল হয়ে পড়েছে।
কিন্তু যতদিন গিয়েছে, এখানে তৃণমূলের গোষ্ঠীকোন্দল এখানে চরম আকার নিয়েছে। তার ফলস্বরূপ এই ভাঙন বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের বিক্ষুব্ধরা সিপিএমে যোগ দেওয়ার পরই এলাকায় দলীয় কার্যালয় খোলা হয় বলে দাবি করা হয়েছে। আমিনপুরেও শীঘ্রই খোলা হবে কার্যালয়।
বারাসত দু-নম্বর ব্লকের রমাগাছি এলাকার তৃণমূল নেতা নজরুল ইসলাম, মদনপুরের তৃণমূল নেতা সহিদুল ইসলাম ও আবদুল সাত্তার-সহ বেশ কিছু নেতার উপরে নির্ভর করে শাসনে শক্তিবৃদ্ধি করেছিল তৃণমূল। ওই তিন নেতা-সহ তৃণমূলের ৪০০ কর্মী ও সমর্থক এদিন সিপিএমে যোগদান করেন।












Click it and Unblock the Notifications