Lok Sabha Vote 2024: সকাল থেকে তপ্ত বরানগর, তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি CPM প্রার্থীর

ভোটের প্রথম থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বরানগরে। সেখানে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সিপিএম প্রার্থীর হাতাহাতির ঘটনা ঘটে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। তাই নিয়ে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা শুরু হয় প্রার্থীর।

বেশ কিছুক্ষণ বচসা চলার পর রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। তন্ময় ভট্টাচার্যকে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। শুধু বনহুগলির বিকেসি কলেজে নয় একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে বরানগরে। একাধিক বুথে উত্তেজনা ছড়িয়েছে সকাল থেকে।


বনহুগলির বিকেসি কলেজে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পৌঁছে গিয়েছিলেন ভোট দেখতে। সেখানে তিনি পৌঁছতেই স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অভিযোগ করেন সিপিএম প্রার্থী ভোটারদের প্রভাবিত করছেন। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের গিয়ে সিপিএমে ভোট দিতে বলেছেন। সেকারণেই তিনি গিয়ে প্রতিবাদ করেন। পাল্টা সিপিএম প্রার্থী তাঁকে হুমকি দেন।

এই নিয়ে দুই নেতার মধ্যে বচসা শুরু হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কার্যত হাতাহাতি শুরু হয়ে যায় দুই নেতার মধ্যে। তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেছেন ৩৪ বছর ধরে অনেক অত্যাচার করেছে বামেরা এবার আর তাঁদের জায়গা দেওয়া হবে না। প্রকাশ্যেই হুমকি দিতে শুরু করেন তাঁরা।

এই নিয়ে তুমুল উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হয় বিকেসি কলেজের বুথে।সপ্তম দফার ভোটের মাঝেই বরানগরে চলছে উপনির্বাচন। তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরে তিনি কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন। সেকারণে বরানগরে উপনির্বাচন। এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সায়ন্তিকাকে।

সকাল থেকেই বরানগরের একাধিক বুথে অশান্তির খবর আসছে। একাধিক বুথে ছাপ্পা ভোট চলছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। সজল ঘোষ ইতিমধ্যেই ভুয়ো ভোটার ধরে কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিয়েছে। এই নিয়ে তুমুল অশান্তি তৈরি হয়েছে বরানগরে। সকাল থেকে বুথে বুথে ঘুরছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যও। বরানগরের একাধিক বুথে অশান্তির খবর আসতে শুরু হয়েছে। বরানগরে কৌস্তুভ বাগচিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+