ত্রাণ নিয়ে দোলুয়াখাকিতে যেতে পারবে সিপিএম, তবে সভা-স্লোগান নয়, নির্দেশ হাইকোর্টের

ত্রাণ নিয়ে যেতে পারবেন সিপিএম নেতা- কর্মীরা। পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। জয়নগরের দোলুয়াখাকি এলাকায় পুলিশ বিরোধীপক্ষের কাউকেই ঢুকতে দিচ্ছে না। সিপিএম নেতারা দুর্গত এলাকায় ঢুকতে গিয়ে একাধিকবার বাধার সামনে পড়েছেন। ওই মামলায় কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছে।

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওই মামলা ওঠে। পুলিশ কেন ঢুকতে দিচ্ছে না? দলের কর্মী - সমর্থকরা কেমন আছেন? নেতারা গিয়ে খোঁজ নিতে পারবেন না? এমনকী ত্রাণ নিয়েও গ্রামে ঢুকতে দেওয়া যাবে না? এইসব প্রশ্ন সামনে আসছিল। এদিন কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল রাজ্য পুলিশের।

ত্রাণ নিয়ে দোলুয়াখাকিতে যেতে পারবে সিপিএম, তবে সভা-স্লোগান নয়, নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন সিপিএম নেতারা ত্রাণ নিয়ে। তবে সেখানে বেশ কিছু নির্দেশও বেঁধে দেওয়া হয়েছে। পাঁচজনের বেশি ত্রাণ নিয়ে ওই গ্রামে যেতে পারবেন না। পুলিশের সঙ্গেই ত্রাণ নিয়ে তাঁরা গ্রামে যাবেন। সেখানে কোনওরকম রাজনৈতিক কথা বলা যাবে না। রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক সভা কিচ্ছু করা যাবে না। প্ল্যাকার্ডও দেখানো চলবে না। পরিষ্কার এইসব শর্ত ও নির্দেশ দেওয়া হয়েছে।

জয়নগরে তৃণমূল নেতা খুনের পর থেকেই উত্তপ্ত এলাকা। দোলুয়াখাকিতেও শুরু হয় হামলা। সিপিএম কর্মী- সমর্থকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এলাকার মানুষজন কার্যত ভয়ে সিঁটিয়ে আছে। বাচ্চাদের ছুঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার পর থেকে পুলিশ - প্রশাসনের মাধ্যমে ওই এলাকা সম্পূর্ণ অবরুদ্ধ।

বিরোধীদের কাউকেই ওই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ বহু আগে থেকেই তাদের আটকে দিয়েছে। রবিবার সিপিএমের মহিলা নেত্রীরা সেখানে যাওয়ার চেষ্টা করেন। আইনজীবী ও সিপিএম যুব নেতা সৃজন বন্দ্যোপাধ্যায় দোলুয়াখাকিতে ত্রাণ নিয়ে গিয়েছিলেন। পুলিশ তাকেও ঢুকতে দেয়নি। তারও আগে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীও সেখানে যেতে গিয়ে বাধা পায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তীরাও সেখানে ঢুকতে বাধা পেয়েছেন।

আজ সোমবার অম্বিকেশ মহাপাত্ররা সেখানে যেতে চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। রাজশেখর মান্থা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুনিয়েছেন। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+