ব্যারাকপুর এলাকায় এবার কোভিড অ্যাম্বুল্যান্স পরিষেবা
ব্যারাকপুর এলাকায় এবার কোভিড অ্যাম্বুল্যান্স পরিষেবা
ব্যারাকপুর পুরসভা এলাকার করোনা আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে চালু হল কোভিড অ্যাম্বুলেন্স পরিষেবা।
ফলে এবার থেকে আর অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে হবে না ব্যারাকপুরের করোনা আক্রান্তদের। ন্যায্যমূল্যে, উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকার বাসিন্দারা কোভিড অ্যাম্বুলেন্স ব্যবহার করে জেলার যে কোন করোনা হাসপাতালে অথবা কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছাতে পারবে।

পাশাপাশি, কোভিড মৃতদেহ বহনকারী গাড়ি ও চালু করেছে উত্তর ব্যারাকপুর পুরসভা। ফলে সাধারণ ভাবে মৃত ব্যাক্তির সববাহী গাড়ি আর করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের সৎকারের জন্য এক গাড়িতে তুলতে হবে না।
প্রসঙ্গত, দিনে দিনে কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জেলার করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তার মধ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা। জেলায় বর্তমানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার পেরিয়ে গেছে। সুস্থতার সংখ্যাও উত্তর ২৪ পরগনায় বেশি। ২০ হাজারের বেশী মানুষ এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। প্রায় ৬ হাজার করোনা রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উত্তর ২৪ পরগনা জেলায় কোভিড আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মারা গেছেন ৫৯০ জন। জেলার অন্যান্য এলাকার মধ্যে একাধিক বার শিরোনামে উঠে এসেছে এই পুরসভা। এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে পরিষেবা নিয়েও উঠেছে না না অভিযোগ। তাই যাতে মানুষ দ্রুত পরিষেবা পায় তার জন্য এই উদ্যোগ নিয়েছে পুরসভার তরফে।
{quiz_300}












Click it and Unblock the Notifications