কালীপুজোয় করোনা আঁচ, মধ্যমগ্রামে উদয়ন সংঘের 'ঘরেন্টাইন' থিম
মধ্যমগ্রাম দেবদাস পল্লী উদয়ন সংঘ ৬৯তম কালীপুজোয় করোনা পরিস্থিতি তুলে ধরেছে তাদের ঘরেন্টাইন থিমের মাধ্যমে। হ্যাঁ ঠিকই শুনেছেন ঘরেন্টাইন, নিউজ চ্যানেলের শিরোনামে ওঠা গত ৮মাসে প্রতিটি ঘটনা তুলে ধরেছে তাদের থিমে। তবে সবটাই স্বাস্থ্য বিধি মেনে করা হয়েছে,সামাজিক দূরত্ব, মাস্ক,স্যানিটাইজ প্রক্রিয়া দর্শনার্থীদের মন্ডপের প্রবেশের জন্য অন্যতম প্রধান বিষয় তুলে ধরা হয়েছে।

এবার আসা যাক থিমের বিষয়ে,মন্ডপের দুধারে পরিযায়ী শ্রমিক লকডাউন সময় পায়ে হেটে আসা থেকে হাতির মর্মান্তিক মৃত্যু সবই তুলে ধরা হয়েছে। যেমন মানুষ ঘরবন্দী রয়েছে, তুলে ধরা হয়েছে তেমনই "আমি কি চা খাবো না"এই সামান্য এক মন্তব্য এক অতি সাধারণ মানুষের,যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করেছে, সংবাদ মাধ্যমে শিরোনামে উঠেছে, উদয়ন সংঘ তাদের থিমে অন্যতম দৃষ্টি আকর্ষণ করেছে চায়ের দোকান।
ইতিমধ্যেই পছন্দের থিমের শিরোপা তুলে নিয়েছে উদয়ন সংঘ,পুরস্কার ছিনিয়ে নিয়েছে সংবাদমাধ্যমের। সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে মানুষ যে ভাবে গত আট মাস ধরে ঘর বন্দী হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে,এবং তারই মধ্যে খবরের শিরোনাম হচ্ছে কিছু ঘটনা তাই তুলে ধরা চেষ্টা করেছে উদয়ন সংঘ তাদের ঘরেন্টাইন থিমের মাধ্যমে।












Click it and Unblock the Notifications