মন্ত্রীর কন্যার পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর বসিরহাটে
মন্ত্রীর কন্যার পোস্টার ঘিরে, রাজনৈতিক চাপানউতোর বসিরহাটে
আর মাত্র কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা, তার মধ্যেই বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ক্রেতা সুরক্ষা দপ্তর এর মন্ত্রী সাধন পান্ডে কন্যা অভিনেত্রী ও সমাজসেবী শ্রেয়া পান্ডে পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সোমবার সকাল হতেই দেখা যায় বিভিন্ন লাইটপোস্টের তলায় বসিরহাট পৌরসভা ইছামতি ব্রিজ সীমান্ত রোডে সামনে অভিনেত্রী ও সমাজসেবী বড় বড় পোস্টার। একদিকে ইছামতি ব্রিজের ঘোজাডাঙ্গা সীমান্ত অন্যদিকে টাকি ও ইটিন্ডা শরৎ বিশ্বাস রোডে একাধিক জায়গায় রাতারাতি পোস্টার পড়েছে। যাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বসিরহাট জুড়ে।
সোমবার দুপুরে বসিরহাট সংগ্রামপুর শতাব্দীপ্রাচীন কালী মন্দিরের পুজো দিয়ে দীর্ঘক্ষন পুজো দিয়ে সময় কাটালেন মন্ত্রী কন্যা। এই ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি বলেন, আমি বসিরহাটের মেয়ে। আমার জন্মস্থান বসিরহাট। আমার বাবা মন্ত্রী হলেও এখানকার মানুষের সঙ্গে ছোটবেলা থেকে নিবিড় সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমি যেমন এদের পাশে থাকি, তেমন বিশেষ করে বসিরহাট মহাকুমার প্রতিবন্ধী ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন কর্মসূচিতে আসেন।
তিনি এদিন বলেন, আমি আপনাদেরই কাছের একজন, পোস্টারের প্রশ্নে তিনি বলেন এরা আমার হোয়াটসঅ্যাপ ডিপি থেকে ছবি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে আমি এসে দেখলাম। পাশাপাশি তিনি বলেন, সবে মহামারী করোনা থেকে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতে মায়ের কাছে প্রার্থনা করছি সবাইকে সুস্থ রাখার জন্য।
তিনি বলেন, আপনারা নির্বাচনের আগে একটু বেশি করে দেখছেন। তার আগে আমার ভূমিকা খোঁজার চেষ্টা করছেন না। এছাড়া তিনি ক্যামেরার বাইরে বলেন একটা শুভ সংবাদ আছে সেটা চলতি মাসের২১ও ২২ তারিখের পরেই আপনাদের জানাবো এরপর তিনি একটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে মেরুদন্ডীতে অনুষ্ঠানে যোগদান করেন।












Click it and Unblock the Notifications