Sandeshkhali: DG এলাকা ছাড়তেই ঢুকলো কমব্যাট ফোর্স, সন্দেশখালির বাঘ ধরতে ফাঁদ কি তবে তৈরি?

শাহজাহান শেখের নাম প্রথম শোনাগেল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের মুখে। সকালে সন্দেশখালি ছাড়ার আগে রাজীব কুমার যে ইঙ্গিত দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২৪ ঘণ্টা সন্দেশখালিতে কাটানোর পর সকালে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন রাজীব কুমার। তিনি এলাকা ছাড়তেই সন্দেশখালিতে পৌঁছে গিয়েছে কমব্যাট ফোর্স।

গতকাল হঠাৎ করে সন্দেসখালিতে পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা রাজীব কুমার। শুধু পৌঁছে যানি তিনি সেখানে লঞ্চে করে বিভিন্ন দ্বীপের অবস্থান পর্যবেক্ষণ করেন। তারপরে টোটোয় করে সন্দেশখালির বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে তিনি। কথা বলেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে। সেখানকার গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন তিনি।

Sandeshkhali: DG Rajeeb Sinha

পুলিশের উপর আস্থা ফেরাতে তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল ডিজির এই সফরে। তিনি বারবার গ্রামবাসীদের অনুরোধ জানিয়েছেন কোনও অভাব অভিযোগ থাকলে পুিলশকে জানান। আইন হাতে তুলে যেন কেউ না নেন তার অনুরোধ জানিয়েছেন তিনি। সন্দেশখালিতে এডিজি আইনশৃঙ্খলার সঙ্গেও বৈঠক করেছেন শাহজাহান শেখ। সকালে মর্নিং ওয়াক সেরে বৈঠক করে ফের কলকাতায় ফিরে যান।

রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা সন্দেশখালি ছাড়তেই প্রচুরক কমব্যাট ফোর্স হাজির হয়েছে এলাকায়। কার্যত জতুগৃহে পরিণত হয়েছে সন্দেশখালি। একদিকে যখন সন্দেশখালির মানুষ রাজ্য পুলিশের উপরে আস্থা হারিয়েছেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তায় নেমেছিলেন তাঁরা। শাহজাহান শেখ এবং তাঁর দলবলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। উল্টে শাহজাহানদের কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে বারবার।

শাহজাহান শেখের দুই শাগরেদ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হলেও এখনও অধরা শাহজাহান শেখ। যাকে সন্দেশখালির বাঘ বলে দাবি করেছেন তাঁর অনুগামীরা। কোথায় রয়েছেন শাহজাহান শেখ? ৪৯ দিন পার হয়ে গিয়েছে এখনও কেন ধরা পড়ল না শাহজাহান শেখ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালিতে পা রাখতেই জল্পনা শুরু হয়েছিল রাতেই বোধহয় সন্দেশখালির বাঘকে খাঁচা বন্দি করবে পুলিশ। কিন্তু সেরকম কোনও কিছুই ঘটেনি।

তবে ডিজি সন্দেশখালি ছাড়তেই প্রচুর কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। তার থেকেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি সন্দেশখালির বাঘকে খাঁচা বন্দি করতে প্রস্তুতি শুরু করে দিল পুলিশ। সেকারণেই ডিজির সফর বলে মনে করা হচ্ছে। সন্দেশখালি ছাড়ার আগে তিনি নিয়েই শাহজাহান শেখের নাম শোনা গিয়েছে। তিনি বলেছেন , যাঁরা আইন ভেঙেছে তাঁদের গ্রেফতার করা হবে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি দলের হাত উঠতে শুরু করেছে শাহজাহানের উপর থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+