ডিসেম্বরেই হতে পারে লোকসভা নির্বাচন! দত্তপুকুরের ঘটনায় পুলিশকে দুষলেন মমতা
বিজেপি যদি এই ডিসেম্বরে লোকসভা নির্বাচন করে, তাহলে তিনি অবাক হবেন না। এদিন কলকাতায় এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা তাঁর এই বিবৃতিতে বড় বিবৃতি বলেই মান্যতা দিচ্ছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন দত্তপুকুর কাণ্ডে মন্ত্রিসভার বৈঠকে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন।
তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই শুধু নন, এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও সময়ের আগেই লোকসভা নির্বাচন হওয়া নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিলেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, রাজ্যপাল সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করছেন। তিনি পদকে সম্মান করলেও, তাঁর অসাংবিধানিক কার্যকলাপকে সমর্থন করেন না, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেছেন, বিজেপি ইতিমধ্যেই লোকসভার প্রচারের জন্য সব হেলিকপ্টার বুক করে রেখেছে, যাতে অন্য রাজনৈতিক দলগুলি তাদের প্রচারে হেলিকপ্টার ব্যবহার করতে না পারে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, তারা বাংলায় সিপিআইএমের শাসনের অবসান ঘটিয়েছেন। এবার লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করবেন। তিনি অভিযোগ করেছেন, বিজেপি দেশকে সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন করে তিক্ততার পরিবেশ তৈরি করেছে। তারা ফেল ক্ষমতায় ফিরলে দেশকে তারা ঘৃণার দেশে পরিণত করবে।
দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু লোক পুলিশের সঙ্গে বেআইনি কার্যকলাপে লিপ্ত রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে পুলিশের পদক্ষেপ নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন বলে জানা গিয়েছে। দত্তপুকুরের পুলিশ ও আইসিরা কি ঘুমোচ্ছিলেন, প্রশ্ন করেন মমতা।
উল্লেখ করা প্রয়োজন যে রবিবার সকালে দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় যে বিস্ফোরণ হয়, সেখানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নয়। কমপক্ষে পাঁচজন আহত হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications