Sandeshkhali: ১৪৪ ধারা ভেঙে বিজেপির মিছিল, ধুন্ধুমার বসিরহাটে, আহত সুকান্ত মজুমদার
Sandeshkhali: বসিরহাটের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধন্ধুমার কাণ্ড বসিরহাটে। আজ মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসপি অফিস ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়। আর এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল।
এসপি অফিসের ৫০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয় পুলিশের তরফে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। একাধিক ব্যারিকেড দিয়ে আটকে রাখা ছিল গোটা রাস্তা। কিন্তু মিছিলে সুকান্ত মজুমদার মিছিলে পৌঁছতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন বিজেপির নেতা-কর্মীরা। এমনকি ১৪৪ ধারা ভেঙে এগোতে থাকে মিছিল। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে ব্যাপক লাঠিচার্জ করা হয়। শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। মুহূর্তে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এলাকা।
পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা-কর্মী। এমনকি বহু মহিলাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি বিজেপি সাংসদের সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরাও আহত হয়েছেন বলে খবর। আর এই ঘটনার পরেই বসিরহাটের এসপি অফিসের সামনে ধর্নায় বসে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
তাঁর দাবি, পুলিশ বিনা প্রোরোচনায় লাঠিচার্জ করেছে। আর তাতে একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন। মাথা ফেটেছে মহিলাদেরও। শুধু তাই নয়, বিনা দোষে বহু কর্মীকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ সুকান্ত মজুমদারের।
তাঁদের না ছাড়া পর্যন্ত অবস্থান চলবে বলে দাবি তাঁর। অন্যদিকে বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ বলেন, ইচ্ছাকৃত ভাবে এই হামলা করা হয়েছে। সুকান্ত মজুমদারকে টার্গেট করা হয়েছে বলেও বিস্ফোরক দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, পুলিশের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীরা ছিলেন। তারাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
আর তা ঘিরে নতুন করে অশান্তি বসিরহাটে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বিশাল পুলিশ বাহিনী তাঁদের ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় আজ বসিরহাটে এসপি= অফিস ঘেরাও'য়ের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। আর সেই কর্মসূচি ঘিরেই একেবারে ধুন্ধুমার কাণ্ড বসিরহাটে।
অন্যদিকে বসিরহাট এসপি অফিসের সামনে রাজ্য বিজেপি সভাপতি ড. সুকান্ত মজুমদার এবং বিজেপি কার্যকর্তাদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আজ গণেশ টকিজের সামনে উত্তর কলকাতা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications