Sagar Dutta Hospital: কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন হামলা, ধুন্ধুমার কাণ্ড সাগর দত্ত হাসপাতালে
Sagar Dutta Hospital: আরজি কর হাসপাতালের ঘটনায় তোলপাড় বাংলা সহ গোটা দেশ। বিচার চেয়ে দিনের পর দিন রাত জাগছেন নাগরিক সমাজ। আর এর মধ্যেই একেবারে ধুন্ধুমার কাণ্ড কামারহাটির সাগর দত্ত হাসপাতালে। একাধিক দাবিতে আজ বৃহস্পতিবার কলেজ কাউন্সিলের বৈঠক ছিল।
আর সেই বৈঠক চলাকালীনই হঠাত করেই হামলা হয় বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর হাসপাতালে। ভেঙে দেওয়া হয়েছে দরজার কাচ। এমনকি হাসপাতালের বিভিন্ন জায়গাতেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই সাগর দত্ত হাসপাতালে ঘেরাও হয়ে রয়েছেন অধ্যক্ষ সহ একাধিক আধিকারিক (Sagar Dutta Hospital)।

অন্যদিকে ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়েছে। গোটা হাসপাতাল ঘিরে রাখা হয়েছে। কিন্তু কে বা কারা এই হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। তবে হাসপাতালের একাংশ এই হামলা চালিয়েছে বলে অনুমান। এমনকি বহিরাগতরাও রয়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে আরজি করের ঘটনায় যখন উত্তাল পরিস্থিতি, এর মধ্যেই এই ঘটনা ঘিরে রোগীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications