Sandeshkhali: আজ সন্দেশখালিতে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কোথায় কোথায় যাবেন তাঁরা

প্রতিদিনই সন্দেশখালিতে কোনও না কোনও প্রতিনিিধ দল যাচ্ছেন। আজও সন্দেশখালিতে যাবেন কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিনিধিরা। তাঁরা সন্দেশখালির বিভিন্ন এলাকায় ঘুরে কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে। তাঁদের কাছ থেকে অভিযোগ শুনবেন।

মোট ৬ জন রয়েছেন এই প্রতিনিধি দলে। তাতে বিশিষ্ট সাংবাদিক থেকে শুরু করে আইনজীবীও রয়েছেন। রয়েছেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নরসিমা রেড্ডিও। এলাকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। জমিহারাদের সঙ্গে কথা বলে রিপোর্ট সংগ্রহ করবে এই প্রতিিনধি দল।

Sandeshkhali

সন্দেশখালিতে উত্তেজনা চরমে পৌঁছে গিয়েছে। গত ২ মাস ধরে সন্দেশখালি গোটা দেশে খবরের শিরোনামে চলে এসেছে। ইডির উপর হামলার ঘটনার পর থেকেই সন্দেশখালি উত্তাল হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে প্রকাশ্যে বেরিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা। গ্রামের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন সন্দেশখালিতে।

একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁরা। শেখ শাহজাহান এব তাঁর দলবল বিঘের পর বিঘে জমি দখল করেছে। তাঁদের রাতে পার্টি অফিসে েডকে পাঠানো হতো। মহিলারদের পার্টি অফিসে আটকে রেখে অত্যাচার করা হতো হলে গ্রামের মহিলারা অভিযোগ করেছেন। শাহজাহান শেখের দুই শাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দার গ্রেফতার হলেও এখনও অধরা সন্দেশখালি। তাঁর গ্রেফতারির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালি।

এরই মাঝে একের পর এক প্রতিনিধিদল সন্দেশখালি পরিদর্শন করেছে। আজ সেখানে যাওয়া কথা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। সেই প্রতিনিধি দলে রয়েেছন পাটনা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি নারসিমা রেড্ডি, আইপিএস অফিসার রাজপাল সিং, ওপি ব্যাস (যুগ্ম রেজিষ্টার NHRC), ভাবনা বাজাজ (NCPCR কনসালটেন্ট), সঞ্জীব নায়ক (সিনিয়র জার্নালিস্ট)। তাঁরা সন্দেশখালির একাধিক এলাকা পরিদর্শন করবেন।

সন্দেশখালির পাত্র পাড়া, মাঝের পাড়া, নস্কর পাড়া ও নতুন পাড়ায় ঘুরে দেখবেন তাঁরা। সেখানকার বাসিন্দারা ঘুরে দেখবেন। কথা বলবেন তাঁদের সঙ্গে। গতকাল সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তাঁরা মাঝের পাড়ায় গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভের মুখে পড়েন। গ্রামবাসীরা শাহজাহান শেখের গ্রেফতারির দাবিতে সরব হয়েছিলেন।

গ্রামবাসীদের তিনি জানান কলকাতা হাইকোর্ট যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ গ্রেফতার করা যাবে না সন্দেশখালিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে রাজ্য পুলিশ ১০ দিনের মধ্যে তাঁদের গ্রেফতার করবে। সন্দেশখালির বেতাজ বাদশা এখনও কেন অধরা তাই নিয়ে সরব হয়েছিলেন তাঁরা। এই নিয়ে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+