Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sandeshkhali: সন্দেশখালিতে বিপুল অস্ত্র উদ্ধার, ময়দানে NSG! নির্বাচন কমিশনকে তথ্য দেবে CBI

Sandeshkhali: দ্বিতীয় দফার নির্বাচনের মধ্যেই সিবিআই'য়ের বিশেষ অপারেশন। তৃণমূলের 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের গড় সন্দেশখালিতে বিপুল অস্ত্র ভান্ডারের খোঁজ পেল তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত ১৫ টি অস্ত্রের খোঁজ পাওয়া গিয়েছে। যার মধ্যে একাধিক বিদেশি অস্ত্র আছে বলেও জানা গিয়েছে।

এমনকি বিপুল বোমারও সন্ধান সিবিআই পাওয়া গিয়েছে। তা নিষ্ক্রিয় করতে ডাকা হয় এনএসজিকে (NSG)। বিশেষ রোবটকে ব্যবহার করে তা নিষ্ক্রিয় করা হয় বলে জানা গিয়েছে।

Sandeshkhali

জানা গিয়েছে, পুরো প্রক্রিয়ার উপর নির্বাচন কমিশন (Election Commission of India) নজর রাখছে। এমনকি নির্বাচনের মধ্যেই বিপুল অস্ত্র উদ্ধারের বিষয়ে সিবিআই'য়ের তরফে কমিশনকে তথ্য জানানো হবে বলে জানা যাচ্ছে। দেশে আদর্শ আচারণবিধি জারি রয়েছে। এর মধ্যেই এই ঘটনা। ফলে পুরো ঘটনা প্রক্রিয়া রিপোর্ট আকারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কমিশনে (Election Commission of India) জমা দেবে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই তা দেওয়া হবে বলে খবর।

অন্যদিকে ঘটনার তথ্য দিল্লিতে সিবিআই সদর দফতরেও আধিকারিকরা জানাচ্ছেন বলে খবর। দিল্লি থেকে আসা নির্দেশ অনুসারেই সন্দেশখালিতে কেন্দ্রিয় আধিকারিকরা কাজ করছেন বলেও জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, এদিন যে বাড়ি থেকে বিপুল পরিমান এই অস্ত্র উদ্ধার হয় সেটি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খাঁ-এর আত্মীয় আবু তালেব মোল্লা বলে জানা গিয়েছে। হাফিজুল স্থানীয় তৃণমূল নেতা বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বাড়ির মালিককে সিবিআই আটক করেছে বলে জানা গিয়েছে।

যদিও এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অফিসিয়ালি কোনও তথ্য দেওয়া হয়নি। কিন্তু বিপুল পরিমান অস্ত্র, বিশেষ করে বিদেশি আগ্নেয়াস্ত্র কীভাবে এত আসল সেটাই ভাবাচ্ছে সিবিআইকে। বড়সড় কোনও অপারেশনের জন্যেই কি আগ্নেয়াস্ত্র, বোমা এবং বন্দুক রাখা হয়েছিল? সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা। পুরো ঘটনার পিছনে শেখ শাহজাহানের কোনও ভুমিকা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও সন্দেশখালিতে রয়েছে সিবিআই এবং এনএসজির আধিকারিকরা। চলছে বোমা নিষ্ক্রিের কাজ। যদিও পুরো বিষয়টিকে নাটক বলে কটাক্ষ শাসকদল তৃণমূলের। অতিনাটকীয় কাজকর্ম করে ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে দিল্লির তরফ থেকে। এমনকি সন্দেশখালির ঘটনাকে জিইয়ে রাখা হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের।

পালটা শাসকদলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখছেন, সন্দেশখালিতে ইডি, সিবিআই, এনআইএ-র পর এনএসজিও এল! আর কী? সেনা নামাতে হবে? একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন বিরোধী দলনেতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+