Sandeshkhali: শাহজাহান শেখের ১৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, সন্দেশখালিতে ক্যাম্প খুলছে CBI
সন্দেশখালিতে অশান্তি আবহেই শাহজাহান শেখের ১৪ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এর আগে তার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এদিকে আজ থেকেই সন্দেশখালিতে বিশেষ ক্যাম্প খুলতে চলেছে সিবিআই। গ্রামবাসীদের অভিযোগ জানতেই এই ক্যাম্প খোলা হবে বলে জানা গিয়েছে।
গত এক মাস ধরে উত্তাল হয়ে রয়েছে সন্দেশখালি। একের পর অভিযোগ পাল্টা অভিযোগের ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। গত পরশু শাসক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। তিনি অভিযোগ করেছেন রাতের অন্ধকারে তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছে। এমনকী তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করেন অভিযুক্ত এই নেতা।

এর আগে শাসক দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করছেন সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো। সেখানে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। পুরোটাই সাজানো। বিজেপি প্রার্থী রেখা পাত্র ২০০০ টাকার বিনিময়ে এই অভিযোগ করেছিলেন।এমনকী তার পরে আবার সন্দেশখালির দুই মহিলাও দাবি করে বসেন যে তাঁদের সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
গ্রামের মহিলারা গত ২ দিন ধরে লাঠি-ঝাঁটা হাতে রাত জাগছিলেন। তাঁদের অভিযোগ ছিল গ্রামে পুলিশ ঢুকে অত্যাতার চালাচ্ছে। গ্রামের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তাঁদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া হচ্ছে। বেড়মজুর গ্রাম পুরুষ শূন্য হয়ে গিয়েছে। গতকাল বিজেপি প্রার্থী রেখা পাত্র সেখানে গিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন এমনকী তিনি অভিযোগ করেছেন গ্রামের মহিলাদের উপর অত্যাচার করছে পুলিশ। তারপরেই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে শুরু করে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে সিবিআই গ্রামে ক্যাম্প খোলার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে সেই ক্যাম্প। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন থাকবে সেখানে। সন্দেশকালির গ্রামের মানুষকে আর অবিযোগ জানাতে কলকাতায় আসতে হবে না সিবিআইয়ের ক্যাম্পেই তাঁরা অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন।এদিকে সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের ১৪ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জমি এবং টাকা মিলিয়ে মোট ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শাহজাহান শেখের পাশাপাশি তার ভাই আলমগীরের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছিলেন জমিতে নোনা জল ঢুকিয়ে চাষের জমি দখল করে তাতে ভেড়ি তৈরি করতেন শাহজাহান শেখ।
যদিও সন্দেশখালির বাঘ বারবার দাবি করেছেন তিনি কারোর কোনও জমি দখল করেননি উল্টে জমি সংক্রান্ত বিবাদের সমাধান করেছেন। এবং যাঁর জমি তাঁকে ফিরিয়ে দিয়েছেন। কারোর এক ইঞ্চি জমি তিনি দখল করেননি। এদিকে গ্রামের বাসিন্দারা বিঘের পর বিঘে জমি দখলের অভিযোগ করেছেন শাহজাহান শেখ এবং তার দলবলের বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications