CBI Sandeshkhali: ED-র উপর হামলার তদন্তে এবার ময়দানে CBI, শাহজাহানের ডেরায় চলছে জিজ্ঞাসাবাদ
সন্দেশখালিতে ফের কেন্দ্রীয় এজেন্সি। এবার পা রাখল সিবিআই। শাহজাহানের ডেরায় হঠাৎ সিবিআইয়ের আগমনে নতুন জল্পনা শুরু হয়েছে। জানা িগয়েছে সন্দেশখালিতে ইডির উপরে হামলার ঘটনার তদন্তে সেখানে গিয়েছে ইডি।
তদন্তকারীরা সন্দেশখালি বাজারে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছেন তাঁরা। বেশ কয়েকদি দোকানে ঘুরে ঘুরে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার শাহজাহান শেখ এখন সিবিআই হেফাজতে রয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

রেশন দুর্নীতির তদন্তে নেমে শাহজাহান শেখের কথা প্রথম জানতে পারে ইডি। সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারীকরা। শাহজাহানের বাহিনী ইডির উপর চড়াও হয়ে হামলা চালায়। একাধিক ইডি অফিসার রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তারপর থেকে পলাতক ছিলেন সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ।
শাহাজাহানের বিরুদ্ধে শেষে রাস্তায় নামেন সন্দেশখালির মহিলারা। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন যেন শাহজাহান শেখকে অবিলম্বে গ্রেফতার করা হয়। শাহজাহান শেখ এবং তাঁর দববলের কুকীর্তি অবশেষে প্রকাশ্যে আসতে শুরু করেছিল। এই নিয়ে তোলপাড় শুরু হয়েছিল সন্দেশখালিতে। তারপরেই শাহজাহানের শাগরেদদের গ্রেফতার করা হয়। শিবু হাজরা-উত্তম সর্দাররা একে একে গ্রেফতার হতে থাকেন।
প্রায় ৫৬ দিনের দিন গ্রেফতার করা হয় সন্দেশখালির বাঘকে। পুলিশ খুনের ধারায় তাঁকে গ্রেফতার করে। বসিরহাট আদালত সিআইডি তদন্তের নির্দেশ দেয়। তারপরে সিআইডি হেফাজত থেকে সিবিআই তাঁকে হেফাজতে নেয়। কোথায় লুকিয়ে ছিলেন শাহজাহান শেখ তা নিয়ে জেরা শুরু হয়েছে। সিবিআই অফিসাররা সকরবেড়িয়ার আকুঞ্জি পাড়ায় শাহজাহান শেখের বাড়িতে হাজির হয়েছে। ইডির উপরে হামলার ঘটনায় কারা জড়িত এবং কতজন হামলা চালিয়েছিলেন তা জানতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications