ইডির উপরে হামলার দিন কোথায় ছিলেন শাহজাহান শেখ, আদালতে চাঞ্চল্যকর তথ্য পেশ CBI-র

সিবিআই হেফাজতকে জেল হেফাজতে গেলেন শাহাজাহান শেখ (Sheikh Shahajahan)। বৃহস্পতিবার বসিরহাটের আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে আদালতে শেখ শাহজাহানের জামিনের বিরোধিতা করে সিবিআই (CBI) যে তথ্য দিয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তল্লাশিতে যাওয়া ইডি অফিসারদের উপর হামলা চালিয়েছিলেন শাহজাহান শেখের বাহিনী। সেসময় কোথায় ছিলেন তিনি। আদালতে সিবিআই জানিয়েছে সেদিন কোথাও পালাননি শেখ শাহজাহান সরবেড়িয়ার বাড়ির পাশ থেকেই ফোনে হামলার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা।

Sheikh Shahakahan

সরবেড়িয়ায় ইডির উপরে হামলার ঘটনার পর প্রায় ৫৫ দিন অধরা ছিলেন শাহজাহান শেখ। ৫৬ দিনের দিন বসিরহাট থানার পুলিশ মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে। এতোদিন কোথায় গা ঢাকা দিয়ে ছিলেন সন্দেশখালির বাঘ। সন্দেশখালি ফুঁসে ওঠার আগে পর্যন্ত শাহজাহান শেখের অনুগামীরা প্রকাশ্যে দাবি করেছিলেন তিনি সন্দেশখালিতেই আছেন। সঠিক সময়ে প্রকাশ্যে আসবেন।

আবার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড শাহজাহান শেখের পাশে এক কথায় দাঁড়িয়ে বলেছিলেন, ইডির উপরে হামলার সময় কোথাও দেখা যায়নি শাহজাহান শেখকে। এমনকী গোটা সন্দেশখালি যখন শাহজাহান শেখের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমেছিলেন তখন তৃণমূল কংগ্রেস নেতা এবং মন্ত্রী পার্থ ভৌমিক দাবি করেছিলেন শাহজাহানের নামে কোনও অভিযোগ পুলিশের খাতায় নেই। হাইকোর্ট তৎপর হতেই প্রকাশ্যে আসে শাহজাহানের বিরুদ্ধে করা অভিযোগ।

সিবিআই হেফাজতে নেওয়ার পর দফায় দফায় শাহজাহান শেখকে জেরা করে। এমনকী সরবেড়িয়াতে গিয়েও তদন্ত চালিয়েছে সিবিআই। কথা বলেছেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। সন্দেশখালি বাজারে গিয়েও একাধিক ব্যক্তিকে এই নিয়ে জেরা করেছিলেন তদন্তকারীরা। তারপরেই বৃহস্পতিবার আদালতে সিবিআই জানিয়েছে, ৫ জানুয়ারি ইডির উপরে হামলার ঘটনার দিনে শেখ শাহজাহান বাড়ির পাশেই লুকিয়ে ফোন করেছিলেন অনুগামীদের। এবং অনুগামীদের জড়ো হতে বলেছিলেন।

শেখ শাহজাহানে একাধিক ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালির মহিলারা প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন রাতের অন্ধকারে শাহজাহান শেখ ঘুরে বেড়াচ্ছে গ্রামে। আতঙ্কে রয়েছেন তাঁরা। শেখ শাহজাহানের দুই শাগরেদ অজিত মাইতি এবং উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই ধাপে ধাপে গ্রেফতাির শুরু হয়। এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+