সন্দেশখালির অভিযোগ জানানোর দরজা সবার জন্য উন্মুক্ত! তদন্তের দায়িত্ব পাওয়ার পরে mail id প্রকাশ করল সিবিআই

বুধবার সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। রাজ্যকে সব রকম সাহায্য করার নির্দেশের পাশাপাশি সেখানকার মানুষ যাতে অভিযোগ সিবিআইকে সরাসরি জানাতে পারে তার জন্য আলাদা পোর্টাল ও মেল আইডি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ।

নির্দেশ পাওয়ার পরে বুধবার কাজ শুরু করে দেয় সিবিআই। সরাসরি সবার অভিযোগ শুনতে মেল আইডি প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

sandeshkhali

  • মেল আইডি প্রকাশ

বিচারপতি সেনগুপ্ত আরও নির্দেশ দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসককে, যাতে তিনি ওই মেল আইডি সাধারণ মানুষের মধ্যে প্রচারের ব্যবস্থা করেন। মেল আইডি হল, sandeshkhali@cbi.gov.in। সিবিআই-এর তরফে জানানো হয়েছে, জমি দখল এবং জমি সংক্রান্ত অভিযোগ এবং মহিলাদের ওপরে নির্যাতনের অভিযোগ ওই আইডিতে জানানো যাবে।

  • বিচারপতির নির্দেশ

বুধবার দেওয়া আদেশে বিচারপতি সেনগুপ্ত বলেছিলেন, জমি দখল , ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালতের নজরদারিতে হবে তদন্ত। স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে। বসাতে হবে এলইডি আলো। সাক্ষীদের নিরাপত্তা দিতেও নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আদালত যে কোনও পদমর্যাদার যেকোন ব্যক্তিকে তদন্তের স্বার্থে ডেকে পাঠাতে পারবে সিবিআই। ২ মে পরবর্তী শুনানির দিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দেবে সিবিআই।

  • শেখ শাহজাহানের প্রতিক্রিয়া

বুধবারের আদেশের পরে বৃহস্পতিবার সন্দেশখালিতে ইডির ওপরে হামলায় প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানকে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে তিনি জানান, সিবিআই তদন্ত করলে ভাল হবে। যদিও তিনি এর আগে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

  • এখনও ভয় স্থানীয়দের মনে

এদিকে বুধবারের নির্দেশের পরে এদিন স্থানীয় মানুষ জানিয়েছেন, শেখ শাহজাহান, উত্তর সর্দার, শিবু হাজরারা গ্রেফতার হলেও, তাদের অনেক সাগরেদ এখনও জেলের বাইরে রয়েছে। তারা মাঝে মধ্যে হুমকিও দিচ্ছে। অনেকে এখনও বলছেন, তাদের বাহিনীর ভয়ে বাইরে বের হতে পারছেন না। সেক্ষেত্রে আগামী শুনানির আগে সিবিআই আদালতে কী রিপোর্ট দেয় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+