এবার সিবিআইয়ের নজরে চিটফান্ড, বীজপুরের বিধায়কের বাড়িতে তল্লাশি
এবার সিবিআইয়ের নজরে চিটফান্ড, বীজপুরের বিধায়কের বাড়িতে তল্লাশি
চিটফান্ড যোগে এবার বীজপুরের টিএমসি বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই। রবিবার সকালে টিএমসি বিধায়কের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দ সংস্থার অফিসাররা। চিটফান্ডের শিকড়ের সন্ধানেই এই অভিযান। হালিশহরেও একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই।

রবিবার সাত সকালে সিবিআই তৎপরতা েজলা শহর হালিশহরে। বীজপুরের টিএমসি বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা। চিটফান্ড কাণ্ডে তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। সুবোধ অধিকারী ছাড়াও কাঁচড়া পাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। কাচড়াপাড়া পুরসভার কাউন্সিলর ঝুম্পা সিংয়ের বাড়িতও তল্লাশি শুরু করছে। সেই সঙ্গে রাজু সাহানি ঘনিষ্ঠ আরও তিন জায়গাতে সিবিআই হানা দিয়েছে।
চিটফান্ড কাণ্ডে গ্রেফতার কাউন্সিলর রাজু সাহানির যোগ ধরেই হালিশহরে একাধিক জায়গায় তল্লাশি বলে মনে করা হচ্ছে। সিবিআইয়ের ৬টি টিম হানা দিয়েছে হালিশহরে। কাউন্সিলর রাজু সাহানি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ঘনিষ্ঠ বলেই মনে করা হয়। বিধায়কের বাড়িতে সিবিআই হানার তীব্র নিন্দা করেছেন সুবোধ অধিকারীর ভাই কমল অধিকারী। তিনি বলছেন, কারও সঙ্গে যদি ভাল সম্পর্ক থাকে, তাঁর ব্যক্তিগত বিষয় যে জানা থাকবে, এমন নয়। তিনি যদি শেয়ার করে থাকতেন, তাহলে বিষয়টি পরিষ্কার থাকত। তাহলে আমরা সেই বিষয়ে বলতে পারতাম। এটি ওর নিজের ব্যক্তিগত ব্যাপার এবং এটি ২০১৪ সালের ঘটনা। এর সঙ্গে আমাদের কোনও যোগ নেই।'
বিধায়ক সুবোধ অধিকারী বাড়িতে সিবিআই হানার তীব্র নিন্দা করেছেন সাংসদ সৌগত রায়। তিনি বলেছন 'সিবিআই সিবিআই-এর কাজ করছে। আমরা আমাদের কাজ করব। সিবিআই এখনও পর্যন্ত কিছু প্রমাণ করছে না। এখানে ওখানে অভিযান চালাচ্ছে, অ্যারেস্ট করছে। সে তো পরে প্রমাণ হবে কে দোষী, কে না দোষী। আমরা তো বলছি সিবিআই ও ইডিকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে। সুবোধ অধিকারী তো কম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেতে হচ্ছে ইডিতে। তবে এই সবে কিছু হবে না। যে দোষ করেছে শাস্তি পাবে। যে দোষ করেনি মুক্ত হবে এবং মানুষ আমাদের সঙ্গে থাকবে।'বিধায়ক
সুবোধ অধিকারী বাড়িতে সিবিআই হানার তীব্র নিন্দা করেছেন সাংসদ সৌগত রায়। তিনি বলেছন 'সিবিআই সিবিআই-এর কাজ করছে। আমরা আমাদের কাজ করব। সিবিআই এখনও পর্যন্ত কিছু প্রমাণ করছে না। এখানে ওখানে অভিযান চালাচ্ছে, অ্যারেস্ট করছে। সে তো পরে প্রমাণ হবে কে দোষী, কে না দোষী। আমরা তো বলছি সিবিআই ও ইডিকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে। সুবোধ অধিকারী তো কম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেতে হচ্ছে ইডিতে। তবে এই সবে কিছু হবে না। যে দোষ করেছে শাস্তি পাবে। যে দোষ করেনি মুক্ত হবে এবং মানুষ আমাদের সঙ্গে থাকবে।'
এদিকে নিজাম প্যালেেস আরও একটি টিম তৈরি হয়ে রয়েছে। চিটফান্ড কাণ্ডে গ্রেফতার কাউন্সিলর রাজু সাহানিকে জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। মনে করা হচ্ছে উত্তর ২৪ পরগনায় আরও জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। সনমার্গ চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় হালিশহর পুরসভার চেয়ারম্যানকে গতকাল গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করে দফায় দফায় জেরা চলছে। সেই সূত্র ধরেই বীজপুরের টিএমসি বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে সিবিআই অভিযান চলছে। প্রতিবাদে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন টিএমসি কর্মী সমর্থকরা।












Click it and Unblock the Notifications