Sandeshkhali: সকাল থেকে রাত, বিপুল অস্ত্রের ছবি সামনে আনল CBI! নাম জড়াল শেখ শাহজাহানের

Sandeshkhali: সকাল গড়িয়ে রাত! এখনও সন্দেশখালির সরবেড়িয়া গ্রামের রহস্যময় বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। অন্যদিকে এনএসজির তরফে চলছে বিশেষ অপারেশন। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যা খবর, নতুন করে বিশাল বাহিনীকে ঘটনাস্থলে (Sandeshkhali) নিয়ে যাওয়া হয়েছে। বাহিনীর ঘেরাটোপেই চলছে সিবিআইয়ের অভিযান।

আর এর মধ্যেই বিশাল অস্ত্র ভান্ডারের ছবি সামনে আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আজ শুক্রবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খাঁ-এর আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই। সেই সময় বাড়িতে কেউ ছিল না। তালা ভেঙে ভিতরে ঢোকেন সিবিআই আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। তল্লাশি অভিযানে ৭টি স্মল আর্মস উদ্ধার হয়।

Sandeshkhali

সাতটি ৭টি স্মল আর্মসের মধ্যে ছিল চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ছিল তিনটি দেশি পিস্তল। এমনকি অস্ত্রভাণ্ডারে পুলিশের রিভলবারও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আর সেই পিস্তল কীভাবে তালেব মোল্লার বাড়িতে এল সেটাই ভাবাচ্ছে কেন্দ্রীয় তদন্তজকারী সংস্থাকে। এছাড়াও বিপুল কার্তুজ, দেশি বোমা উদ্ধারও করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ তল্লাশিতে একাধিক পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ, বিভিন্ন ধরনের বিল পেয়েছেন সিবিআই আধিকারিকরা।

সূত্রের খবর, পরিচয় পত্রগুলির সঙ্গে শেখ শাহাজাহানের একটি যোগ সূত্র পাওয়া গিয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে আরও গভীরে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করছেন আধিকারিকরা। আর তাই সরবেড়িয়া গ্রামে রাত নেমে এলেই এখনও আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মাটি খুঁড়ে আরও অস্ত্র লুকানো আছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিপুল পরিমান এই অস্ত্র কেন এভাবে লুকানো ছিল তা খতিয়ে দেখছে সিবিআই। এমনকি এই বিষয়ে ধৃত সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকেও জেরা করতে পারে সিবিআই। অন্যদিকে ভোটের আবহে এই ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

নির্বাচনে এই অস্ত্র ব্যবহার করার জন্য শাসকদল তৃণমূল তা মজুত করে রেখেছিল বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। যদিও তা অসবসিকার করেছে স্থানীয় তৃণমূল নেতারা। সন্দেশখালির ঘটনা জিইয়ে রাখতেই এই ঘটনা। পুরোটাই কার্যত নাটক বলেও তোপ দেগেছেন কুণাল ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+