sandeshkhali: শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্রভাণ্ডারের খোঁজ সিবিআই'য়ের! মিলল একাধিক বিদেশি অস্ত্র
sandeshkhali: সন্দেশখালি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ভোটের আবহে এলাকার 'বেতাজ বাদশা'র গড়ে বিপুল অস্ত্র ভান্ডারের হদিশ পেল সিবিআই। উদ্ধার হয়েছে একাধিক বিদেশি অস্ত্র এবং বোমা। গোটা এলাকা এই মুহূর্তে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে।
আর সেই অস্ত্রের খোঁজ পেতেই এলাকাজুড়ে (sandeshkhali) তল্লাশি চালাচ্ছে সিবিআই। কিন্তু বিপুল পরিমান অস্ত্র কোথা থেকে এল সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। বড়সড় কোনও ঘটনা ঘটাতেই কি ব্যবস্থা? খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে।

ইডির উপর হামলার ঘটনার পরেই নজরে সন্দেশখালি! সমস্ত ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেই কয়েক দফায় শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan Arrested) জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি সন্দেশখালিতে গিয়েও সরজমিনে তদন্ত করেছেন আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। গোপন সূত্রে সিবিআই আধিকারিকরা জানতে পারেন সন্দেশখালিতে বিপুল পরিমান অস্ত্র মজুত করে রাখা আছে।
এরপরেই আজ শুক্রবার সকালে করিম বলে স্থানীয় (sandeshkhali) এক তৃণমূল নেতার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, করিম শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। অন্তত ১০০ মিটার আগে আটকে দেওয়া হয়েছে সবাইকে।
জানা যাচ্ছে, ওই তৃণমূল নেতার বাড়ির মাটি খুড়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেন আধিকারিকরা। বোমার পাশাপাশি বিদেশি একাধিক অস্ত্রের ভান্ডারও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ওই তৃণমূল নেতাকে আটক করেছে সিবিআই। বিপুল এই অস্ত্র কি কারণে জমিয়ে রাখা হয় তা নিয়ে জেরা করা হচ্ছে ওই ব্যক্তিকে।
অন্যদিকে এলাকায় আরও অস্ত্র থাকতে পারে বলে অনুমান তদন্তকারী সংস্থার। আর সেই অনুমান থেকেই চলছে জোর তল্লাশি। তবে ভোটের আবহে সন্দেশখালি থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় (sandeshkhali) অশান্তির পরিবেশ তৈরি করতেই বিপুল এই অস্ত্র বোমা মজুত করে রাখা হয়েছিল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও মন্তব্য করা যায়নি। ঠিক কতগুলি অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে এখনও পর্যন্ত সিবিআই কিছু জানায়নি।












Click it and Unblock the Notifications