সন্দেশখালি ইস্যুতে মামলা, শুভেন্দু অধিকারীর আইনজীবীকে লালবাজারে ডাক পুলিশের!
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবার শুভেন্দু অধিকারীর আইনজীবী। পুলিশ নোটিশ দিয়ে তাঁকে ডেকে পাঠিয়েছে। সন্দেশখালির ঘটনা নিয়ে তিনি পুলিশকে প্রশ্ন করেছিলেন। মামলাও দায়ের হয়েছিল। তারপরই এই ঘটনা বলে অভিযোগ।
পুলিশের বিরুদ্ধে এবার অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাস। লালবাজারের রেইড সেকশনের তরফে তাঁকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

কিন্তু কেন তাঁকে হঠাৎ করে ডাকা হচ্ছে? পুলিশ কেন নোটিশ পাঠালো? সেই বিষয়েই চাঞ্চল্যকর দাবি করেছেন আইনজীবী সূর্যনীল দাস। অভিযোগ, শুভেন্দু অধিকারী সন্দেশখালি ইস্যুতে মামলা দায়ের করেছিলেন। সেই সময় থেকে তাঁকে বিভিন্ন ভাবে হেনস্থার চেষ্টা করা হচ্ছে।
ওই আইনজীবীর বক্তব্য, প্রথম দিন সন্দেশখালি যাবার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের সায়েন্স সিটিতে আটকানো হয়। সেই পরিস্থিতিতে আইনজীবী সূর্যনীল দাস প্রশ্ন করেন, আইনের কি কোনও প্রভিশন আছে ওনাকে আটকানোর?
অভিযোগ, তারপর থেকেই পুলিশ তাঁকে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, তাঁকে এবার ডেকেও পাঠানো হয়েছে। আইনজীবী সূর্যনীল দাসের তরফে বিচারপতি কৌশিক চন্দের আদালতে মামলা দায়ের করার আবেদন হয়েছে। সেই আবেদন গৃহীত হয়েছে বলেও খবর। আগামী কাল মঙ্গলবার আগামী কালকে মামলার শুনানির সম্ভবনা রয়েছে।
সন্দেশখালি যাওয়ার জন্য বাসে করে বিজেপি বিধায়করা রওনা হয়েছিলেন৷ সায়েন্স সিটির আগেই কলকাতা পুলিশ সেই বাস আটকে দেয়। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে। সেখানে শুভেন্দু অধিকারীদের যেতে দেওয়া হবে না। এই কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়।
১৪৪ ধারা জারি হওয়ার এলাকা থেকে ৬২ কিমি দূরে বিজেপি বিধায়কদের আটকে দেওয়া হয়েছিল! কীভাবে পুলিশ এই কাজ করতে পারে? সংবিধান, আইনের বইপত্র নিয়ে সায়েন্স সিটির সেই জায়গায় আইনজীবীরাও গিয়েছিলেন পরে৷ পুলিশের সঙ্গে কথা হলেও বিজেপি বিধায়কদের যাওয়ার অনুমতি ছিল না।












Click it and Unblock the Notifications