Canning: পঞ্চায়েতের মনোনয়নে ভাঙড়ের আঁচ ক্যানিংয়ে, বোমা-গুলি-ইটবৃষ্টি, আক্রান্ত SDPO

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে উতপ্ত ক্যানিং। ভাঙড়ের মতোই মুড়ি-মড়কির মতো বোমা পড়ছে ক্যানিংয়ে। বিডিও অফিসের ১ কিলোমিটারের মধ্যেই তুমুল সংঘর্ষ চলছে। আক্রান্ত হয়েছেন এসডিপিও। তাঁক পায়ে আঘাত লেগেছে। রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয়েছে ক্যানিংয়ে।

মনোনয়নের পঞ্চম দিনেও অশান্তি জেলায় জেলায়। গতকাল থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। ১৪৪ ধারা অমান্য করেই বিডিও অফিসের ভেতরে জমায়েত করার অভিযোগ ওঠে। জমায়েত হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

Canning

মনোনয়নের পঞ্চম দিনেও অশান্তি জেলায় জেলায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির আঁচ। ভাঙড়ের পর ক্যানিংয়েও অশান্তির আঁচ। গতকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ক্যানিং। বুধবার সকালেও ক্যানিংয়ে তুমুল অশান্তি শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ক্যানি। বিডিও অফিসের ১ কিলোমিটারের মধ্যেই জমায়েত করতে শুরু করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকরা।

পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে তুমুল অশান্তি শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। মুড়ি-মুড়কির মতো বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ইটবৃষ্টি, বোতল ছোড়া কোনও কিছুই বাকি যায়নি। পুলিশের উপস্থিতিতেই একে অপরের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। তুমুল অস্থিরতা তৈরি হয়েছে সেখানে। আহত হয়েছেন এসডিপিও। তাঁর পায়ে আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

image of Canning

জেলায় জেলায় মনোনয়নকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভাবে ভোটদানের কথা বলেছেন। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না। দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করেই চলছে অশান্তি।

image of Canning

জানা গিয়েছে ক্যানিংয়ে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাাকা। পরিস্থিতি সামাল দিতে ব়্যাফ নামানো হয়েছে। এরিয়া ডমিনেশনে নেমেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+