Sandeshkhali: সন্দেশখালিতে বড় ধাক্কা রাজ্যপুলিশের, ১৪৪ ধারা বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের

সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত এমনই নির্দেশ দিয়েছেন। দু-একটি জায়গায় ঘটনার জন্য গোটা এলাকায় ১৪৪ ধারা কীভাবে জারি করা হতে পারে তা নিয়ে সওয়াল করেছেন বিচারপতি। তবে আলাদা করে কয়েকটি পকেটে ১৪৪ ধারা জারি করা হতে পারে।

এক কথায় সন্দেশখালিতে জোর ধাক্কা রাজ্য পুলিশের। যদি এই পরিস্থিতি তৈরি হয় তাহলে কেন পর্যাপ্ত পুলিশ বাহিনী আগে পাঠানো হয়নি সেখানে প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। এক কথায় এদিন আদালতে ধোপে টেকেনি রাজ্য পুলিশের যুক্তি। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন প্রয়োজনে কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করা যেতে পারে।

Sandeshkhali

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর এর কোনও রাজনৈতিক দলেরই আর সন্দেশখালিতে প্রবেশে বাধা থাকল না। এদিকে বসিরহাটে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীেদর উপর লাঠিচার্জ করা হয়। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে বসিরহাটে।

সন্দেশখালিতে যেতে চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারা জারি করে সন্দেশখালিতে কোনও ভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। মাঝপথেই বিরোধীদের আটকে দেওয়া হচ্ছিল। বিজেপির প্রতিনিধি দল, বাম প্রতিনিধি দল এমনকী কংগ্রেসের প্রতিনিধি দলকেও আটকে দেওয়া হয়েছে। সন্দেশখালির চারিদিকে পুলিশ ব্যারিকেড করে রেখেছে।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সন্দেশখালিকে ১৪৪ ধারা জারি করে গ্রামের মহিলাদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের স্বতোঃস্ফূর্ত প্রতিবাদকে দমিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এখনও অধরা শাহজাহান শেখ এবং শিবু হাজরাদের। উত্তম সর্দারকে গ্রেফতার করা হলেও মূল দুই অভিযুক্ত কিন্তু এখনও অধরা। এদিকে শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে।

সন্দেশখালিতে মহিলাদের অভিযোগ শোনার জন্য গতকাল পুলিশ ১০ সদস্যের একটি টিম গড়ে দিয়েছিল। সেই টিম আজ সকাল থেকে সন্দেশখালিতে পাড়ায় পাড়ায় ঘুরে তারা অভিযোগ সংগ্রহ করেছে। গ্রামের মহিলাদের কাছ থেকে অভিযোগ জানতে চেয়েছেন তাঁরা। কিন্তু ১৪৪ ধারা জারির পর থেকেই বদলে গিয়েছে সন্দেশখালির মহিলাদের পরিস্থিতি। এখন আর সেই স্বতোঃস্ফূর্ত পরিবেশ নেই সন্দেশখালিতে। মহিলারা প্রকাশ্যে এসে অভিযোগ করতে ভয় পাচ্ছেন।

২দিন আগেই যে গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা হাতে উত্তম সর্দার-শিবু হাজরা এবং শাহজাহান শেখদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে অভিযোগ জানিয়েছিলেন। থানা ঘেরাওয়ের অভিযান করেছিলেন। তারা এখন মুখে কাপড় বেঁধে প্রকাশ্যে আসছেন। কীসের আতঙ্ক যেন তাড়া করছে তাঁদের। রাতের অন্ধকারে তাঁদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। গ্রামের অনেক পুরুষই গ্রামছাড়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+