একমাসের মধ্যেই উল্টোস্রোত! দলবদলে বিজেপিতে তিন শতাধিকের যোগ বসিরহাটে

একমাসের মধ্যেই উল্টোস্রোত! বিজেপিতে দলবদলে তিন শতাধিকের যোগ বসিরহাটে

মাসখানেক আগেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে দলবদল করেছিলেন সাতশোর বেশি কর্মী-সমর্থক। একমাস যেতে না যেতেই এই বসিরহাটেই পাল্টা দলবদলে বিজেপিতে এলেন তিনশোর বেশি কর্মী। ফলে একমাসের মধ্যেই দলবদলের উল্টোস্রোত বইল উত্তর ২৪ পরগনায়।

দলবদলের উল্টোস্রোত

দলবদলের উল্টোস্রোত

মঙ্গলবার বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস ছেড়ে প্রায় তিন শতাধিক কর্মীরা বিজেপিতে যোগ দিলেন। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেন ও বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষ।

তৃণমূলে দলাদলি

তৃণমূলে দলাদলি

তৃণমূলের দলাদলির কারণে তারা বিজেপিতে যোগ দিয়েছে বলে জানান দলে আগতরা। অন্যদিকে, সামনে ২০২১-এর বিধানসভা নির্বাচন তার আগেই বড়সড় ভাঙন বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

দুদিকেই দলবদল চলছে

দুদিকেই দলবদল চলছে

বিজেপিতে যোগ দেওয়ার ফলে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির হাত আরও শক্ত হল মনে করছে দলের নেতা-কর্মীরা। যদিও বিভিন্ন জেলাতেই বিজেপি ছেড়ে তৃণমূলে এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পালা অব্যাহত রয়েছে। ২০২১ সালের ভোটের আগে শেষ পর্যন্ত তা কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+