বন্ধ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য বসিরহাটে
বন্ধ দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য বসিরহাটে
বন্ধ দোকান থেকে ব্যবসায়ীর পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের ত্রিমোহনীতে। ঘটনার তদন্তে বসিরহাট থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম সুনীল মণ্ডল। বয়স আনুমানিক ৬২ বছর। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার এলাকায়। এদিন যে বাড়ির নিচে ওই ব্যাবসায়ীর দোকান ভাড়া নেওয়া ছিল প্রথম তাদের নজরে আসে বিষয়টি। বাড়ির মালিক সুজয় দত্তরা পচা দূর্গন্ধ পান। এর পর বসিরহাট থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে দীর্ঘদিন ধরে ওই ব্যাটারির দোকান বন্ধ ছিল। মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যাক্তি।












Click it and Unblock the Notifications