Arjun Singh: তৃণমূলের মদতেই অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমা, শাহের মন্ত্রককে ট্যাগ করে দাবি শুভেন্দুর

Arjun Singh: সাতসকালেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ি লক্ষ্য করে বোমা (Bombing) ছোড়ার অভিযোগ। বোমার স্প্লিন্টার পায়ে লেগে জখম ব্য়ারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ (Former BJP MP Arjun Singh)। হামলার মুহূর্তের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অর্জুন সিং। ঘটনায় তৃণমূল কংগ্রেসকে (TMC) কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা।

ভিডিয়ো শেয়ার করে অর্জুনের অভিযোগ, নবরাত্রির পুজো ঘিরে ব্যস্ততার মাঝে আচমকাই হামলা চালায় একদল দুষ্কৃতী। সেসময় বাড়ি সংলগ্ন কার্যালয় মজদুর ভবনেই ছিলেন তিনি। প্রায় ১৫টি বোমা ছোড়া হয় বলে দাবি বিজেপি নেতার। পাশাপাশি বাড়ির সামনে প্রায় ডজনখানেক এলোপাথাড়ি গুলিও ছোড়া হয় বলে অভিযোগ অর্জুনের।

suvendu Adhikari and arjun singh

স্থানীয় তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) ছেলের মদতেই হামলা বলে অভিযোগ অর্জুন সিংয়ের। নমিত সিং নামে ওই যুবক এনআইয়ের (NIA) মামলায় অভিযুক্ত বলেও দাবি অর্জুনের। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে পোস্টে অভিযোগ অর্জুন সিংয়ের।

অর্জুনের বাড়ি লক্ষ্য করে হামলার ভিডিয়ো শেয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায় বলে অভিযোগ বিরোধী দলনেতার। ঘটনাস্থলে পৌঁছেও হামলাকারীদের না ধরে কার্যত হাত গুটিয়েই বসে ছিল পুলিশ, অভিযোগ শুভেন্দুর।

ভিডিয়োয় অভিযুক্তদের চিহ্নিত করে অবিলম্বে কড়া শাস্তিরও দাবি তুলেছেন বিরোধী দলনেতা। পোস্টে রাজ্য পুলিশকে ট্য়াগ করে ডিজিপিকে অবিলম্বে ব্য়বস্থা নেওয়ার দাবি শুভেন্দুর। পোস্টে গোটা ঘটনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ (Amit Shah) রাজ্য়পাল সিভি আনন্দ বোসকেও (CV Anand Bose) ট্য়াগ করেছেন অর্জুন সিং ও শুভেন্দু অধিকারী।

তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বারবার হামলার ঘটনায় ফের প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। বিজেপির পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাতসকালে হঠাতই একদল যুবক এসে জড়ো হয় অর্জুন সিংয়ের বাড়ির সামনে। এরপরই এলোপাথাড়ি বোমা-গুলি ছুড়তে থাকে তারা। বাদ যায়নি ইট পাটকেলও। মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+