মাঠ না ছাড়ায় পাঁচ নাবালককে লক্ষ্য করে বোমা নিক্ষেপ দুষ্কৃতীদের! আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিরোধীদের
কাকিনাড়ার রেশ কাটতে না কাটতেই ফের আক্রান্ত শৈশব! মাঠে খেলতে নেমে দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে আহত পাঁচ নাবালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের দাসপুরে। ঘটনায় গুরুতর আহত ওই পাঁচ নাবালক। এই মুহূর্তে তাঁদের চিকিৎসা চ
কাকিনাড়ার রেশ কাটতে না কাটতেই ফের আক্রান্ত শৈশব! মাঠে খেলতে নেমে দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে আহত পাঁচ নাবালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরের দাসপুরে। ঘটনায় গুরুতর আহত ওই পাঁচ নাবালক। এই মুহূর্তে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শুধু তাই নয়, ঘটনার বেশ কয়েকঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছে এলাকাতে।

লক্ষ্য করে দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পাঁচ নাবালককে লক্ষ্য করে দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। নরেন্দ্রপুরের দাসপুরে শান্তিপার্ক এলাকাতে খেলা নিয়ে অশান্তির সূত্রপাত বলে জানা যাচ্ছে। ওই পার্কে এলাকার ছেলেরা খেলতে যান প্রত্যেকদিনের মতোই। সেই মতো খেলতে গেলে তাঁরা দেখতে পান স্থানীয় একটি জায়গাতে প্রচুর পরিমাণে বোমা মজুত করা রয়েছে। যদিও স্থানীয় দুষ্কৃতীরা তাঁদের সেখান থেকে চলে যাওয়ার কথা বলে জানা যাচ্ছে। কিন্ত্য নাবালকরা জানান, তাঁরা সেই মাঠেই খেলবে। আর এরপরেই নাবালকদের লক্ষ্য করে একের পর এক বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। আর তাতে গুরুতর ভাবে আহত হয় তাঁরা।

বোমা কীভাবে আসল সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এভাবে প্রকাশ্যে নাবালকদের উদ্দেশ্যে বোমা নিক্ষেপের ঘটনা সামনে আসার পরেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে এসেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকার মানুষজনকে পুরো বিষয়টি নিয়ে পুলিশের তরফে জেরা করা হচ্ছে। শুধু তাই নয়, মাঠের মধ্যে এত বোমা কীভাবে আসল সেটা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা তা রাখল সেটিও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কিন্ত্য সময় কেটে গেলেও এখনও ঘটনায় কাউকে গ্রেফতার না করায় এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে।

শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।
অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। ঘটনা প্রসঙ্গে বাম নেতা শমীক ভট্টাচার্যের দাবি, রাজ্য চালাচ্ছে দুষ্কৃতী, বোমা বন্দুকের মজুতখানাতে পরিণত হয়েছে এই বাংলা। যতদিন এরা থাকবে এমন অবস্থা বাংলাতে থাকবে বলে অভিযোগ বামনেতার। শুধু তাই নয়, দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলেও আক্রমণ তাঁর। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেনম, বোমাস্তুপের উপর বসে আছে গোটা বাংলা। যতদিন এই সরকার থাকবে ততদিন এমন বাংলার পিরিস্থিতি থাকবে বলে মন্তব্য তাঁর। তবে পুলিশ প্রশাসন চেষ্টা করছে বলে দাবি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। তবে বিজেপির সাহায্যে ভিন রাজ্য থেকে বাংলায় বোমা-অস্ত্র ঢুকছে বলে অভিযোগ তাঁর। তবে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় এমন ঘটনা অনেক কম। যদিও এই ঘটনা যত কম ঘটবে তা ভালো বলে দাবি তৃণমূল নেতার।












Click it and Unblock the Notifications