Basanti: ত্রিকোণ প্রেমের জেরে ধর্ষণ-খুন? বাসন্তীতে মাটি খুঁড়ে নাবালিকার দেহ উদ্ধার পুলিশের, গ্রেফতার ২

Basanti: আরজি করকাণ্ডে যেদিন দোষী সঞ্জয়ের সাজা ঘোষণা হল, সেদিনই নাবালিকাকে ধর্ষণ ও খুনের (Rape and Murder) অভিযোগে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। সোমবার সন্ধেয় বাড়ির কাছেই চাষের জমি থেকে উদ্ধার হল নাবালিকার দেহ (Minor Girl)। বিবস্ত্র অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার (Body Found) হয় এদিন। ধর্ষণ করে খুন করে দেহ মাটিতে পোঁতা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

জানা গিয়েছে, ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। নিখোঁজ হওয়ার দিনই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের। অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে ২ বন্ধুর বিরুদ্ধে। ২ তরুণের সঙ্গে প্রথমে বন্ধুত্ব ছিল কিশোরীর।

ত্রিকোণ প্রেমের জেরে খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ধর্ষণের বিষয়টি নিয়ে তাঁরাও সন্দিহান। ঘটনায় ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন বাসন্তী থানার উচ্চপদস্থ আধিকারিকরা।

৯ দিন ধরে নিখোঁজ ছিল নাবালিকা। যদিও জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, অষ্টম শ্রেণীর ওই ছাত্রী ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল। ১২ জানুয়ারি থানায় মিসিং ডায়েরি দায়ের করে নাবালিকার পরিবার। দেহ উদ্ধার করে মা বাবার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।

জানা গিয়েছে, মিসিং ডায়েরি দায়ের হওয়ার পরই নাবালিকার সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। সোমবার সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, নাবালিকাকে বাড়ির কাছেই চাষের জমিতে পুঁতে রাখা হয়েছে দেহ। মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার আরও জানিয়েছে, গত ৯ জানুয়ারি স্থানীয় যুবকের ডাকে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা। এরপর থেকেই সে নিখোঁজ। গণধর্ষণ করে মাটিতে মেয়ের দেহ পুঁতে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।

এদিকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারের পরই উত্তপ্ত হয় বাসন্তী। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন তারা। ইতিমধ্যেই ২ জনকে জালে পেয়েছে পুলিশ। ধৃতরা ওই এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। তাদের নাম বুদ্ধদেব ভট্টাচার্য ও দীপেন কয়াল। এলাকায় জিজ্ঞাসাবাদের পর এই ২ জনের নাম উঠে আসে। তাদের গ্রেফতারের পর মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+