West Bengal News: ফের বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়! জখম দুই, আশঙ্কাজনক এক

ফের বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। ঘটনায় দুজন শিশু আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় একজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে স্থানীয় একটি হাসপাতালে ওই দুই শিশুকে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ওই এলাকা থেক

ফের বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। ঘটনায় দুজন শিশু আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনায় একজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে স্থানীয় একটি হাসপাতালে ওই দুই শিশুকে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ওই এলাকা থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।

ফের বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়!

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর।

অন্যদিকে আরও বোমা ওই এলাকাতে রয়েছে কিনা তা জানতে তল্লাশি চালানো হচ্ছে বলেই খবর। পাশাপাশি বৃহস্পতিবার সকালে ওই এলাকাতে বোম্ব স্কোয়াডের আধিকারিকরা আসবেন বলেও জানা যাচ্ছে। পুরো এলাকা এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে এভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্ক এলাকার মানুষ।

জানা যাচ্ছে, টিটাগড়ের স্থানীয় উড়ানপাড়ার মাঠে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আজ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, ওই মাঠে স্থানীয় বাচ্চারা খেলছিল। কেউ বসে আগুন পোয়াচ্ছিলেন। আর সেই মাঠ থেকে বল ভেবে বেশ কিছু উদ্ধার করে শিশুরা। আর তা বল ভেবে ছুঁড়তেই ব্যাপক বিস্ফোরণ হয়। একেবারে ভর সন্ধ্যায় হঠাত বিস্ফরণের শব্দে কেঁপে ওঠে এলাকা।

আতঙ্কের মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন। দেখা যায়, এক শিশুর হাতে ব্যাপক আঘাত লেগেছে। আরেক জন আহত। দুজনকেই স্থানীয় বারাকপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরেকজনের অবস্থা গুরুতর হওয়াতে দ্রুত আরজিকরে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। তবে ভর সন্ধ্যায় এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

বিশেষ করে গত কয়েকদিনে বারাকপুর কমিশনারেট এলাকাতে একের পর এক বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা বিস্ফোরণের ঘটনা বাংলাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+