ব্যাগ ছুড়ে ফেলতেই ভয়ঙ্কর কাণ্ড, কাঁকিনাড়া স্টেশনের কাছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রেলকর্মীরা

ব্যাগ ছুড়ে ফেলতেই ভয়ঙ্কর কাণ্ড, কাঁকিনাড়া স্টেশনের কাছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রেলকর্মীরা

সকালে কাঁকিনাড়া স্টেশন কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে। রেললাইনের কাছে কাজ করছিলেন রেলকর্মীরা। সেখানেই একটি ঝোঁপের মধ্যে ব্যাগ উদ্ধার হয়। ব্যাগটি ছুড়ে ফেলতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন রেলকর্মীরা। সকােল রেল লাইনের কাছে কাছ করছিলেন গ্যাংম্যানরা। তাঁরা লাইনের ধারের জায়গাগুলিও পরিষ্কার করছিলেন। ঝোঁপের মধ্যেই একটা ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল রেললাইনের ধারে।

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রেলকর্মীরা

রেলকর্মীরা ব্যাগটি ছুড়ে ফেলার পরেই তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরেই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন রেলকর্মীরা। গ্যাংম্যানরা সেসময় কাজ করছিলেন রেললাইনের ধারে। বড় কিছু ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। তারপরেই ঘটনাস্থলে ছুটে যায় রেলপুলিশ। তাঁরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। কীভাবে বোমা ভর্তি ব্যাগ সেখানে আসল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে গত কয়েকদিন ধরেই রাজ্যে একের পর এক অশান্তির ঘটনা ঘটে চলেেছ। পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন। তার কয়েকদিন পরেই রামপুরহাটে ভাদু শেখ খুন। পরের দিন বগটুইয়ে নারকীয় হত্যাকাণ্ড। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে বোমা, বন্দুক, অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিল।

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রেলকর্মীরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই গোটা রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চািলয়েছে পুলিশ প্রচুর বোমা উদ্ধার করেছে। তারপরে আবার কাঁকিনাড়া স্টেশনের এই বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ব্যারাকপুর এবং সংলগ্ন এলাকাকে সাধারণত বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় বলা হয়। প্রায়ই ব্যারাকপুর-টিটাগড় এলাকায় অশান্তি েলগে থাকে। কাঁকিনাড়ার বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই নিয়ে বিরোধীরাও শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন রাজ্যের আইন শঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই। সেকারণে জায়গায় জায়গায় খুন, গুিল আর বন্দুক উদ্ধার হচ্ছে। এই নিয়ে তুমু উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি থেকে কংগ্রেস সকলে এর প্রতিবাদে সরব হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+