দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত

দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ঘটনায় ৬ থেকে ৭ জনের মৃত্যুর আশঙ্কা। আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। তাঁদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের মদতেই এই বাজি কারখানা চলছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী এবং ব়্যাফ।

বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে বারাসত শহর থেকেও শোনা গিয়েছে শব্দ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগে গিয়েছে বাড়িটিতে। পুলিশ এবং দমকল আগুন নেভানোর কাজ করছে। গোটা বাড়িটি ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েছেন।

Duttapukur

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ এবং স্থানীয় তৃণমূলকর্মীদের মদতেই এখানে বেআইনিভাবে বাজি কারখানা চলত। বারবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালেও কর্নপাত করেনি পুলিশ। এমনকী শাসক দলের নেতারা হুমকি দিতেন বলে অভিযোগ। পুলিশ টাকা তুলে নিয়ে যেত এই বাজি কারখানা থেকে এমনই অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা বেঁধেছে।

প্রাথমিকভাবে ৭-৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাড়ির ধ্বংসস্তূপের নীচে একাধিক ব্যক্তির দেহ চাপা পড়ে রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বাজির এতোটাই তীব্রতা ছিল যে আশপাশের একাধিক বড় বাড়ি ক্ষতি গ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনি বাজি কারখানায় বোমা তৈরি করা হতো। আশপাশের বাড়িগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কয়েকমাস আগেই পূর্বমেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে বাজি কারখানার মালিক ভানু বাগ সহ ১২ জনের মৃত্যু হয়েছিল। তারপরেই মুখ্যমন্ত্রী বাজি কারখানা নিয়ন্ত্রণের কড়া নির্দেশ দিয়েছিলেন। সেই ঘটনার ২ মাস পরেই ফের দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল। এর পরেই প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের তৎপরতা নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+