বিপদঘণ্টা আঁচ পেয়ে গিয়েছে তৃণমূল, শাসকদলকে কড়া আক্রমণ অগ্নিমিত্রার

বিপদঘণ্টা আঁচ পেয়ে গিয়েছে তৃণমূল, শাসকদলকে কড়া আক্রমণ অগ্নিমিত্রার

এরাজ্যে বিজেপি করাটাই পাপ। এখানে বিজেপি করলেই গুলি করা হয়, দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে এসে এমনই অভিযোগ বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পলের।

বিপদঘণ্টা আঁচ পেয়ে গিয়েছে তৃণমূল, শাসকদলকে কড়া আক্রমণ অগ্নিমিত্রার

সোমবার লকডাউনের সকালে দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুরে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হন বিজেপি কর্মী রাধারানী নস্কর। বর্তমানে কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই গুলি চালায়। যদিও তৃণমূল এই ঘটনার সাথে কোন রকম জড়িত নয় তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল।

এরপরে দিন ঘটনাস্থলে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নি মিত্রা পল, বিজেপির ডায়মন্ডহারবার জেলা সভাপতি অমিত দাস সহ বিজেপির একাধিক নেতা নেত্রী ও কর্মী সমর্থকরা প্রথমেই ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তারপরেই শুরু হয় বিষ্ণুপুর থানা ঘেরাও।

রাধারানী নস্কর বাড়িতে মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল স্থানীয় মানুষদের বলেন, তৃণমূলকে রুখতে হলে অস্ত্র হাতে নিতে হবে। মহিলাদেরকেই হাতা, খুন্তি, বটি, কাটারি, হাতের কাছে যা থাকবে সেটা নিয়েই বেরিয়ে আসতে হবে। এ রাজ্যে বিজেপি করলে দোষ। রাজ‍্যের মুখ্যমন্ত্রী মহিলা। সেই রাজ্যে বারবার মহিলাদের ওপর আক্রমণ হতে হচ্ছে। তৃণমূল বুঝে গেছে তাদের শেষ ঘন্টা বেজে গেছে। তাই দিকে দিকে বিজেপি কর্মীদের মারধর শুরু করে দিয়েছে। সমস্ত বিজেপি কর্মীরা একত্রিতভাবে তৃণমূল দুষ্কৃতীর বিরুদ্ধে লড়তে হবে। এমনটাই জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+