ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত পানিহাটি
ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত পানিহাটি
বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পানিহাটি বিধানসভার মিলনগড় এলাকায়। ঘটনায় আক্রান্ত দুই পক্ষেরই বেশ কয়েকজন। গুরুতর জখম হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী পার্থ সাহা।

অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে ঘিরে ধরে লাঠি, বাঁশ দিয়ে আঘাত করে। ঘুষি মেরে তার মুখ ফাটিয়ে দেওয়া হয়। অন্যদিকে পূর্ব পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের অভিযোগ, 'এই অঞ্চলে বিজেপির কোনও দেওয়াল ছিল না। আমাদের দেওয়াল দখল করে ওরা বিজেপির নাম লিখছিল। আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে। ওরা পাল্টা আমাদের ছেলেদের মারতে এসেছিল। তখন যা প্রতিরোধ হওয়ার হয়েছে। আমার ঘরে কেউ চুরি করতে ঢুকলে চোরকে কি আমরা ছেড়ে দেব?
বিজেপি কর্মীদের বক্তব্য, পানিহাটি পুরসভার মিলনগড় এলাকায় বাড়ির মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লেখার কাজ চলছিল। সেই সময় তৃণমূল কর্মীরা প্রতিবাদ করলে ঘোলা থানার পুলিশ এসে বিষয়টা মিটিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক যাদের অনুমতি দেবে তারাই দেওয়াল লিখবে। ঘটনায় পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications