বিজেপির সভাপতি মার খেলেন যুব মোর্চার নেতা-কর্মীদের হাতে! গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম
বিজেপির সভাপতি মার খেলেন যুব মোর্চার নেতা-কর্মীদের হাতে! গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম
বসিরহাটে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষকে মারধর করে হেনস্থার অভিযোগ উঠল বিজেপি যুব মোর্চা নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে। রবিবার সোনপুকুরে একটি কমিউনিটি হলে বিজেপির সাংগঠনিক জেলার কর্মিসভা ছিল। সেখানেই বিজেপির দু-পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

অভিযোগ, বিজেপির সাংগঠনিক জেলা কর্মিসভায় সভাপতি তারক ঘোষ উপস্থিত হওয়ার আগেই মূল গেটে তালা মেরে দেয় বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কর্মকার সঙ্গে কর্মী-সমর্থকরা। কর্মিসভা শুরুর আগেই এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা গন্ডগোল হেনস্থা মারধর শুরু হয়ে যায়।
তাঁদের দাবি, সভাপতি তারক ঘোষ প্রশান্ত কিশোরের কাছ থেকে মোটা টাকা খেয়ে বিজেপি দলটাকে ধ্বংস করে দিচ্ছে। এখানে কর্মী-সমর্থকদের মনোবল নষ্ট করে দিচ্ছে তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে ইনি একটা টাকার লোভি।
কর্মীরা জানান, এসেছিলাম সভাপতির কাছে যে সাংগঠনিক ব্যাপারে কাজকর্ম কি হচ্ছে জানতে। উনি নিজের সিদ্ধান্তে অবিচল। আগের কর্মী-সমর্থক নেতাদের সঙ্গে আলোচনা করেন না। তাই রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বসিরহাটে প্রকাশ্যে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications