পুলিশি জুলুমের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির প্রতিবাদ
পুলিশি জুলুমের প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির প্রতিবাদ
রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের নৃশংসভাবে হত্যা ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে সোমবার সারা বাংলার প্রতিটি থানা ঘেরাওয়ের কর্মসূচি পালন করল রাজ্য বিজেপি। উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় থানায় থানায় গণ ডেপুটেশন দেন বিজেপি কর্মীরা।

বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, গত এক মাসের একের পর এক বিজেপি কর্মী খুন হয়েছে। একটি ঘটনাতেও পুলিশ সঠিকভাবে ব্যবস্থা নেয়নি। এই রাজ্য প্রশাসন বলে কিছু নেই। এখানকার আধিকারিকেরা রাজনৈতিক ভৃত্যতে পরিণত হয়েছে।যার ফলস্বরূপ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একসময় বিহারে জঙ্গলরাজ চলেছে। এখন বাংলাতেও হচ্ছে। আর সেই কারণে রাজ্যজুড়ে আমরা এ আন্দোলন কর্মসূচি নিয়েছি। যতদিন যাবে আন্দোলনের তীব্রতা তত বাড়বে।
আরও অভিযোগ, খুন, নারী ধর্ষণ, বিজেপি কর্মীদের একের পর এক অত্যাচার করছে। অথচ নিশ্চুপ পুলিশ প্রশাসন। যে কোনও বিষয়ে বিজেপি কর্মীদের খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। আর যার থেকে বোঝা যাচ্ছে এই রাজ্যে আইনের শাসনকে খর্ব করছে রাজ্যের শাসকদল। আর যার ফলে এদিন সারা রাজ্যের জেলার জেলায় থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।












Click it and Unblock the Notifications