বিজেপির কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাটপাড়ায়

বিজেপির কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাটপাড়ায়

বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়া এলাকায়।

বিজেপির কার্যালয় ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাটপাড়ায়

অভিযোগ, রাতের অন্ধকারে শাসকদল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির ওই কার্যালয়ে ভাঙচুর চালায়। দলীয় কার্যালয়ে থাকা টেবিল চেয়ার, ব্যানার ফেস্টুনও ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় জগদ্দল থানায় অভিযোগ জানিয়েছে বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে জগদ্দলের বড়ুয়া পাড়া এলাকায়।

ঘটনার প্রেক্ষিতে জগদ্দলের বিজেপি নেতা সৌরভ সিং জানান, 'তৃণমূলের কিছু সমাজ বিরোধী যারা এলাকায় মদ, গাঁজার আসর বসায় তারা আমাদের দলীয় কার্যালয় ভেঙেছে। অভিযুক্তদের সবার নাম আমাদের কাছে আছে। ওদের বলব আর কিছু দিনের অপেক্ষা। বিজেপি ক্ষমতায় আসলে ওরা কেউ জেলের বাইরে থাকবে না।'

এদিকে, এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ভাটপাড়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বক্তব্য, 'আমরা ওদের কোন পার্টি অফিসে হামলা, ভাঙচুর করি না। ওদের নিজেদের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। নিজেরাই মারপিট করে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। তবে ওদের একটা কথা বলতে চাই, আমাদের কেউ আক্রান্ত হলে ওরাও ছাড়া পাবে না। ওরা ইঁট মারলে আমরা কি রসগোল্লা, ফুল ছুঁড়ব? পাটকেল খেতেই হবে। সৌরভ সিং নোংরা রাজনীতি করছে, ওর বাবা প্রয়াত ভীম সিং ভাল মানুষ ছিলেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+