ডায়মন্ড হারবারে ছেলে নিখোঁজ বিজেপি পঞ্চায়েত সদস্যের, অভিযুক্ত তৃণমূল

তৃণমূলের দলীয় পতাকা ধরে তাদের সঙ্গে কাজ করতে হবে। বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে হবে। না হলে ছেলে ফিরে পাওয়া যাবে না। তৃণমূল নেতারা এমনই দাবি করছেন ডায়মন্ডহারবারে। বিজেপি পঞ্চায়েত সদস্যের ছেলে নিখোঁজ। তাতে অভিযুক্ত তৃণমূল।

বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বুধবার সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে নিখোঁজ বালকের পরিবারের সদস্যদের আনা হয়েছিল। নোদাখালি থানার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে যাওয়া হয়। কিন্তু পুলিশ কোনও অভিযোগ শুনতে চায়নি। তৃণমূল নেতাদের কাছে যেতে বলা হয়েছে। এমনই গুরুতর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

ডায়মন্ড হারবার পঞ্চায়েতের বিজেপির সদস্য কৌশিক খাঁড়া। ১ এপ্রিল থেকে তার ছেলে নিখোঁজ হয়ে রয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। কিন্তু পুলিশ কোনও তদন্তই করছে না বলে অভিযোগ। জানা গিয়েছে, তৃণমূল নেতাদের কাছ থেকে বার্তা এসেছে। কৌশিক খাঁড়া বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিক। তাহলেই ছেলে বাড়ি ফিরে আসবে।

আরও এক বিজেপি নেতার কাছেও হুমকি এসেছে। তার মেয়েকে অপহরণ করা হবে। তিনি বিজেপি দল না ছাড়লে মেয়েকে অপহরণ করা হবে। এই পরিস্থিতিতে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা আতঙ্কে রয়েছেন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শঙ্কুদেব পান্ডা। তিনি এলাকার সাংসদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন।

এর নাম কি ডায়মন্ড হারবার মডেল? সেই প্রশ্ন তুলেছেন শঙ্কুদেব। পুলিশ এমন নিষ্ক্রিয় কেন? কেন পুলিশ তদন্ত করছে না? ভোটের আগে পুলিশ আধিকারিকদের অবিলম্বে বদল করা উচিত। এমন দাবি তুলেছেন তিনি। ছেলে নিখোঁজের সঙ্গে বুচান, জাহাঙ্গির নামক স্থানীয় তৃণমূল নেতাদের সম্পর্ক রয়েছে। এমন অভিযোগ করা হচ্ছে।

নোদাখালি, সাতগাছিয়া, বিষ্ণুপুর বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী - সমর্থকদের পরিবারের সদস্যদের টার্গেট করা হচ্ছে। বাড়ির ছোট ছোট সন্তানদের টার্গেট করা হচ্ছে। এমনই গুরুতর অভিযোগ করেছেন শঙ্কুদেব পান্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+