বিজেপির বিধায়ক ফের বেসুরো, সিএএ-র দাবিতে মতুয়াদের সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

বিজেপির বিধায়ক ফের বেসুরো, সিএএ-র দাবিতে মতুয়াদের সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। এবার মতুয়া-গড়ের বিজেপি বিধায়ক সেই সিএএ নিয়ে বেসুরো বাজলেন। বিজেপির রাজ্য সভাপতির কথার সূত্র ধরেই বিজেপি বিধায়ক অসীম সরকার হুঁশিয়ারি দেন, ২০২৪-এর আগে সিএএ লাগু না হলে জীবন-মরণ আন্দোলনে নামব।

বিধায়কের পোস্টে স্পষ্ট বার্তা

বিধায়কের পোস্টে স্পষ্ট বার্তা

২০১৯-এর ভোট হয়েছিল সিএএ বা নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে। তারপর ২০২১-এও করোনার বাহানা দিয়ে সিএএ-এর প্রতিশ্রুতিতে ভোট করিয়ে নিতে সমর্থ হয়েছে বিজেপি। এবার আসেছ ২০২৪-এর মহারণ। এই মহারণেও যে সিএএ একটা বড় ইস্যু হতে চলেছে, তা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর দলের এক বিধায়কের পোস্টে স্পষ্ট।

কেন্দ্রের বিরুদ্ধে বিজেপি বিধায়ক

কেন্দ্রের বিরুদ্ধে বিজেপি বিধায়ক

বিজেপির বিধায়ক অসীম সরকার মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের প্রসঙ্গ টেনেই বলেছেন ২০২৪-এর আগে সিএএ লাগু না করলে বৃহত্তর আন্দেলন শুরু করবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সিএএ নিয়ে চাঞ্চল্যকর পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি যেমন বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তেমনই সিএএ লাগু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে।

বিজেপির বিধায়ক কী লেখেন

বিজেপির বিধায়ক কী লেখেন

বিধায়ক লেখেন, আমি আগেই বলে দিয়েছি, ২০২৪ সালের আগে যদি কেন্দ্রীয় সিএএ লাগু করে উদ্বাস্তুদের নাগরিক সুরক্ষার জন্য অনলাইনের মাদ্যমে প্রত্যেকের সিটিজেনশিপ কার্ডের ব্যবস্থা না করেন, তাহলে আমি আপনাদের সঙ্গে করে জীবন-মরণ আন্দোলনের জন্য পথে নামব। আপনারা সবাই তৈরি থাকুন। আর হাজার হাজার শেয়ার করুন। সবাইকে জানিয়ে দিন।

সিএএ ইস্যুতে বেসুরো বাড়ছে

সিএএ ইস্যুতে বেসুরো বাড়ছে

সিএএ নিয়ে বিজেপি বেশ কিছুদিন চুপচাপ হয়ে গিয়েছিল। ২০২৪-এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সিএএ ইস্যু ঝুলি থেকে বের করতে চাইছে। এবার যে সিএএ ছাড়া বিজেপির মুখরক্ষা হবে না, তা স্পষ্ট করে দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়করা। কিছুদিন আগে মতুয়া-গড়ের বিধায়কদের নিয়ে সিএএ ইস্যুতে বেসুরো হয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুরও।

মতুয়াদের সঙ্গে নিয়ে আন্দোলন

মতুয়াদের সঙ্গে নিয়ে আন্দোলন

২০২৪-এর আগে যে সিএএ ইস্যু না তুললে বিজেপি কাজের কাজ কিছু করতে পারবে না তার আভাস দিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন বিজেপি যা বলে, তা করে দেখায়। রামমন্দি কেন্দ্রীয় বিজেপির লক্ষ্য ছিল, আইন ছাড়াই আমরা তা করে দেখিয়েছি। এখানে সিএএ আমাদের লক্ষ্য, আমরা তা করে দেখাব, ২০২৪ সালের অনেক আগেই তা করে দেখাব আমরা। সেই সূত্র ধরেই অসীম সরকার কেন্দ্রের বিরুদ্ধে নামার হুঁশিয়ারি দিলেন। সিএএ লাগুর দাবিতে মতুয়াদের সঙ্গে নিয়ে আন্দোলন জোরদার করার বার্তা দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+