Sandeshkhali: রাস্তায় ট্রাফিক জ্যাম রয়েছে যাওয়া হবে না, সন্দেশখালি যাওয়ার আগেই আটক লকেট চট্টোপাধ্যায়

আজ ফের সন্দেশখালির পথে বিজেপির প্রতিনিধি দল। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সন্দেশখালিতে গিয়েছে বিজেপির প্রতিনিধি দল। কিন্তু তাঁদের সন্দেশখালি ঢোকার আগেই বাসন্তী হাইওয়েতে আটকে দিয়েছে পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়েছে। কিছুতেই সন্দেশখালিতে ঢুকতে দেওয়া হল না।

পুলিশের সঙ্গে বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায়। তারপরেই লকেট চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় পুলিশ। এখনও অবরুদ্ধ হয়ে রয়েছে রাস্তা। এদিকে সায়ন্সসিটির কাছে রাস্তায় তুমুল যানজটের তৈরি হচ্ছে। এখনও পথ অবরোধ করে রয়েছেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা।

Sandeshkhali

বিজেপি প্রতিনিধিদল আসতে পারে আশঙ্কা করে আজ সকালেই সন্দেশখালির আরও ৫ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। সন্দেশখালিতে ঢোকার আগেই নিউটাউনে আটকে দেওয়া হয় লকেট চট্টোপাধ্যায়কে। কারণ হিসেবে পুলিশ জানায় এখন বাসন্তি হাইওয়েতে তীব্র যানজট রয়েছে। এমনকী বাসন্তী হাইওয়ের যাওয়ার আগেই তাঁদের আটকে দেওয়া হয়।

গতকাল বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালির ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ আটকে দেয় তাঁকে। বাধা পেয়ে সেখানেই অবস্থান শুরু করেন সুকান্ত মজুমদার। শেষে পুলিশ তাঁকে রাতে গ্রেফতার করে। এবং পরে অবশ্য তাকে মুক্ত করে দেওয়া হয়। গতকালই সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন যে সন্দেশখালিতে মহিলা প্রতিনিধি দল পাঠাবেন তিনি। সেই মতো সন্দেশখালিতে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠানো হয়।

আজ সকালেই আবার নতুন করে সন্দেশখালির ৫ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বিজেপির প্রতিনিধিদল যাবে বলেই সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়। সন্দেশখালিতে শুক্রবার সকাল থেকেই একাধিক জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। ডোমমজুরে গ্রামবাসীরা রাস্তায় নেমে শাহজাহান শেখের দলবলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের আস্বস্ত করেন এডিজি সাউথ বেঙ্গল।

এদিকে সোমবার সন্দেশখালিতে যাওয়ার আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। বিচারপতি কৌশিক চন্দ শুভেন্দু অধিকারীর আইনজীবীকে পাল্টা প্রশ্ন করেন কেন সোমবারেই সন্দেশখালিতে যেতে হবে শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী এর আগে আদালতের অনুমতি নিয়েই সন্দেশখালিতে গিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+