WB Repoll: পুনর্নির্বাচনেও অশান্তির আঁচ, দেগঙ্গায় বিজেপি নেতাকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে তুমুল বচসা
নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার রাজ্যের দুটি জায়গায় পুনর্নির্বাচন চলছে। মথুরাপুর এবং বারাসত। পুনর্নির্বাচনেও অশান্তির ঘটনা ঘটেছে দেগঙ্গায়। বিজেপি নেতা বুথের কাছে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পুলিশ তাঁকে আটকালে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায়।
বিজেপি নেতা অভিযোগ করেছেন পুলিশ পরিকল্পনা করে ছাপ্পা ভোট করার সুযোগ করে দিচ্ছে বুথে বুথে। কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে কদম্বগাছির একাধিক বুথে। সেটা তিনি আটকাতে গিয়েছিলেন। সেকারণে পুলিশ তাকে আটকায়। ভুযো ভোটাদের জমায়েতের প্রতিবাদ করায় তাঁকে বুথে ঢুকতে দেয়নি পুলিশ অভিযোগ করকেছেন বিজেপি নেতা।

বারাসত এবং মথুরাপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষের কারণে ভোট হয়নি অভিযোগ করে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি-বামেরা। রিটার্নিং অফিসারের দেওয়া রিপোর্টের উপর বিবেচনা করে নির্বাচন কমিশন। তারপরেই এই দুিট জায়গায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই মতো গণনার আগের দিন ফের ভোট গ্রহণ চলছে এই দুটি কেন্দ্রে। সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।
কিন্তু পুনর্নির্বাচনও পুরোপুরি শান্তিপূর্ণ হল না। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। বারাসত এবং মথুরাপুর দুটি জায়গাতেই সপ্তমদফা অর্থাৎ ১ তারিখ ছিল ভোট গ্রহণ। বারাসতের কদম্বগাছিতে সকাল থেকেই উত্তেজনা চোখে পড়েছে। বিজেপি নেতা অভিযোগ করেন যে বুথে প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। তার প্রতিবাদ জানাতে গেলে তাঁকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা।
পুলিশও তাঁকে বাধা দেয বলে অভিযোগ। বিজেপি নেতা অভিযোগ করেছেন পুলিশ গার্ড দিয়ে ছাপ্পা ভোট করাচ্ছে। পুলিশ বিজেপি নেতাকে আটকালে পুলিশের সঙ্গে চরম বচসা শুরু হয়ে যায়। এই নিয়ে বুথের সামনই বেশ কিছুক্ষণ অশান্তি হয়। পরে বিজেপি নেতাকে সরিয়ে জমায়েত হঠিয়ে দেয় পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications