BJP’s clash: নির্দল প্রার্থী বিজেপির জেলা সভাপতি পদে! অপসারণের দাবিতে ‘রণক্ষেত্র’ পার্টি অফিস
পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোট মিটলে তিনিই হয়ে গেলেন বিজেপির জেলা সভাপতি। এই অন্যায় মানতে পারেননি পুরোন বিজেপির নেতা-কর্মীরা। নির্দল প্রার্থীকে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সরানোর দাবিতে তাই 'রণক্ষেত্র' হয়ে উঠল পার্টি অফিস।
বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছিল নবেন্দু নস্করকে। এই নব্যেন্দু নস্করই আবার এবার নির্দল প্রার্থী হয়েছিলেন। বিজেপির অফিসিয়াল প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূলের জয়ের রাস্তা সহজ করে দিয়েছিলেন। তাই তাঁর অপসারণ চেয়ে সল্টলেকে বিজেপির সদর পার্টি অফিস ঘেরাও করলেন বিজেপির নেতা-কর্মীরা।

এই ঘটনার প্রতিবাদে সল্টলেক পার্টি অফিসে গিয়ে বিক্ষোভ দেখান মথুরাপুরের বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে কুলপি ব্লকে রামনগর গাজিপুর থেকে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল নব্যেন্দু নস্কর।
তাঁরা জানান, বিজেপি প্রার্থী অরুণ নস্করকে হারানোর জন্য তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর সাথে তৃণমূলের যোগসাজোশ রয়েছে বলেও অভিযোগ করেন বিজেপির কর্নী-সমর্থকরা। আর তাঁকেই কি না বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে।
এরই প্রতিবাদে সল্টলেকে বিজেপি সদর পার্টি অফিসে বিক্ষোভ দেখায় কর্মীরা এবং নবেন্দু নস্করের কুশপুতুল দাহ করা হয়। তবে শুধু বিক্ষোভেই থেমে থাকেননি তাঁরা. পার্টি অফিসের সামনে যুযুধান দু-পক্ষের লড়াই বেধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এই বিক্ষোভ।
বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাঁর পা জড়িয়ে বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতিকে পদচ্যুত করার আহ্বান জানানো হয়। যিনি নির্দল হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন, তৃণমূলের জয়ের পথ মসৃণ করে দিয়েছিলেন, তাঁকে দলের সভাপতি হিসেবে মানা সম্ভব নয় বলে জানান তাঁরা।












Click it and Unblock the Notifications