অভিষেকের কেন্দ্রে ঘরছাড়া বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে বিপ্লব দেবরা, দলের নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ
ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি পরিদর্শনে বিজেপির প্রতিনিধি দল। ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে বিজেপির প্রতিনিধি দল। ডায়মন্ড হারবারের আমতলার কাছে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা বিপ্লব দেবের গাড়ি। ঘরছাড়া বিজেপি কর্মীরা বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান।
তাঁরা বিপ্লব দেবের কাছে অভিযোগ করেছেন, স্থানীয় বিজেপি সভাপতি তাঁদের উপর অত্যাতার চালাচ্ছেন। তাঁদের দলের হয়ে কাজ করতে দিচ্ছেন না। তাঁদের বসিয়ে রাখা হচ্ছে। বিেজপি নেতার বিরুদ্ধে লবিবাজির অভিযোগ তুলেছেন তাঁরা। এই ঘটনায় ডায়মন্ড হারবারে বিজেপির অন্তর্দ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে এসেছে।

লোকসভা ভোটে তেমন ভাল ফলাফল করতে পারেনি বিজেপি। অমিত শাহরা ভোটের আগে অবশ্য দাবি করেছিসলেন যে বাংলায় ৩৪টি আসন পাবে বিজেপি। অন্যদিকে ভোটের ফলাফল প্রকাশের আগে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন বাংলায় সবচেয়ে ভাল ফল করবে বিজেপি। কিন্ত সে আশা পূরণ হয়নি। উল্টে গতবারের আসনও ধরে রাখতে পারেননি। মাত্র ১২টি আসনে সন্তুষ্ট থাকতে হয়েছে।
গত তিনদিন ধরে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাডা বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। কলকাতায় মাহেশ্বরী ভাবনে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার পর সোমবার তাঁরা পৌঁছে গিয়েছিলে্ন কোচবিহারে। সেখানে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। মঙ্গলবার তাঁরা গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। সেখানে ঘরছা়ড়া বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন বিপ্লব দেবরা।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications